◾ অনলাইন ডেস্ক
রাজধানীর গুলশানে একটি ১২ তলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ তলায় আগুন লাগার খবর আসে। আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ২১ মিনিট আগে
১ দিন ৫৯ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে