বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

ঈদগাঁওতে হত্যা ও যাত্রী অপহরণ ঘটনায় আটক-৩

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সম্প্রতি সংঘটিত আলোচিত ইজিবাইক চালক হত্যা ও দুই যাত্রী অপহরণ ঘটনায় পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে তিনজন আটক করা হয়েছে ।


আটককৃতদের মধ্যে প্রথমজন হচ্ছে অপহরণ চক্রের প্রধান হোতা সালেক প্রকাশ সালেইক্যা। সে ঈদগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গফুরের ছেলে ।


শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মুক্তিপণ হাতিয়ে নিয়ে পাহাড়ি বন এলাকা হয়ে ঈদগাঁও ভাদিতলা থেকে সিএনজি যোগে পালিয়ে যাওয়ার পথে ঈদগাঁও থানা পুলিশ ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। এসময় অপর তিন সহযোগী পালিয়ে যায় ।


উল্লেখ্য, গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) রাতে ঈদগাঁও ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় দুই যাত্রী অপহরণের শিকার হয়।


অপর অভিযানে উপজেলার জালালাবাদ ইউনিয়নের মিয়াজি পাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর ইজিবাইক চালক মোর্শেদ হত্যাকান্ডে জড়িত প্রধান খুনি ও ছিনতাইকারী চক্রের হোতা উক্ত এলাকার মোরশেদ পিতা- আবদুর শুক্কুরকে তার অপর সহযোগিসহ আটক করেছে র‌্যাব-১৫ । সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযান ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন।


উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি চৌফলদন্ডী ইউনিয়নের বাসিন্দা ইজিবাইক চালক শামশুল আলমকে দূর্বৃত্তরা উপুর্যুপরি ছুরিকাঘাতে খুন করে ইজিবাইকটি ছিনতাই করে। পরে খুনির এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়।


ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির পৃথক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণ চক্রের হোতা সালেক প্রকাশ সালেইক্যার বিরুদ্ধে অপহরণ ডাকাতিসহ অর্ধডজনাধিক মামলা রয়েছে। তার মধ্যে ৯ টি ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন যাবত অপরাধ করে এলাকার বাইরে চলে যেত। অপরদিকে র‌্যাব-১৫ কতৃক মোরশেদ হত্যায় জড়িত দুই জনকে আটকের তথ্যও তিনি নিশ্চিত করেছেন তিনি।

আরও খবর