দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতেই হবে লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ জাকারিয়া হত্যা: আদালতে নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। উলিপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রতিকূল সময়ে যারা পাশে ছিলেন, ইতিহাস তাদের ভূমিকাকে ভুলে যায় না আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩

লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।

লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। লাখাইয়ে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন পল্লী বিদ্যুৎ সমিতি লাখাই এর ডিজিএম সুমন সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক বিধান সূত্রধর,সদস্য সচিব জনক চন্দ্র দেব, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অপূর্ব চন্দ্র দেব, সদস্য সচিব রনজিত চন্দ্র দেব। সভায় বক্তারা বলেন আসন্ন শারদীয় দূর্গা পূজায় উপজেলার ৬ টি ইউনিয়ন এ ৬৭ টি পূজা উদযাপন হতে চলেছে। এর ৬৭ টি পূজা মণ্ডপের মধ্যে ১০ টি অতিগুরুত্বপূর্ন,৯ টি গুরুত্বপূর্ণ এবং বাদবাকি গুলো সাধারণ। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য ও ৪শত ২২ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়াও সকল পূজা মণ্ডপ সিসিক্যামেরার আনার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পূজা উদযাপন কালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিশেষ করে সন্ধ্যা আরতি থেকে সারারাত। পূজা মণ্ডপে পরিষ্কার পরিচ্ছন্ন ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সংসলিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের সতর্কতা অবলম্বন করতে হবে। কোন প্রকার গুজব যাতে ছড়িয়ে না পরে সেদিকে খেয়াল রেখে যে কোন ঘটনার সত্যতা নিশ্চিত করে তা প্রকাশ করতে হবে। দূর্গোতসবকে সামনে রেখে মাদকের বিষয়ে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতি বছরের ন্যায় এবছরও যেন সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রেখে শারদীয় দূর্গা পূজা উদযাপনে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে।
Tag
আরও খবর