চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

নাঙ্গলকোটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন


কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের তপবন গ্রামের ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী রিয়া মনি ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী রিয়া মনির মা রাবেয়া আক্তার, নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান খান এবং নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক।

ভুক্তভোগীর মা রাবেয়া আক্তার অভিযোগ করে বলেন, গত ১৫ জুন তার মেয়েকে অষ্টগ্রাম গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ফয়েজ আহমেদ, বক্সগঞ্জ গ্রামের জয়নাল মোল্লার ছেলে রিয়াজ মোল্লা এবং সেনবাগ থানার এনায়েতপুর গ্রামের আকরাম অজ্ঞাত স্থানে নিয়ে দুই দিন আটকে রেখে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা তাদের আটক করে এবং ১৩ বছর বয়সী মেয়েটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ১৭ জুন নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ফয়েজ আহমেদ ও রিয়াদউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে আকরাম এখনো পলাতক রয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর মা।

তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে আসামিপক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। অসুস্থ মেয়েকে নিয়ে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং মামলার সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ ছাড়া হুমকি দেওয়ার অভিযোগে আসামিদের পরিবারের কয়েকজনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান রাবেয়া আক্তার। আনিসুর রহমান, সোহাগ মিয়া ও শাহ আলমের বিরুদ্ধেও হুমকির অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৩ বছর বয়সী একটি শিশুর সঙ্গে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত, পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং মামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানান তারা।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, মামলাটি বিচারাধীন। হুমকি-ধমকির বিষয়ে অভিযোগ পেয়েছি। আদালতের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর