অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কমলগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের জামিন, তীব্র প্রতিক্রিয়া

মৌলভীবাজারের কমলগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলা ও প্রাণনাশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নথিসূত্রে জানা যায়, গত ১ অক্টোবর কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: রোমান আহমেদের (৩০) ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রোমান আহমেদ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে ৩ অক্টোবর পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/১১৪/৫০৬(২)/৩৪ ধারায় ২ নম্বর মামলা হিসেবে এজাহার রুজু করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ অক্টোবর রাতে মৌলভীবাজার-৪ আসনের সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে কমলগঞ্জ থানার অন্তর্ভুক্ত পাত্রখোলা রোডে হামলার ঘটনা ঘটে। 

বাদীর অভিযোগ, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের আসামিরা মোটরসাইকেল দিয়ে তার গতিপথ রোধ করে ধারালো চাকু দিয়ে হত্যাচেষ্টা ও হামলা চালায়। এতে বাদীকে বাঁচাতে গিয়ে সাব্বির হোসেন নামে ১ নম্বর সাক্ষী গুরুতর জখম হন। পরবর্তীতে আসামিরা কমলগঞ্জ পৌর এলাকার আরিয়ান হোটেলের সামনে বিএনপির কেন্দ্রীয় নেতার গাড়িবহরে গতিরোধ ও গালিগালাজ করে বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার আসামিরা হলেন—জুয়েল আহমদ জুলি, মোহাম্মদ মিলাদ আলী, রাসেল আহমদ, রুমেল মিয়া, বাবুল মিয়া, শেলু মিয়া ও আলম মিয়া।

মামলা রুজুর পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১/২ নং আমলী আদালত মৌলভীবাজারে আসামিরা স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আদালত থেকে রোববার ৪ অক্টোবর কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর পাঠানো এক অবহিতকরণ পত্রে (যার জি.আর নং ২২৪/২৬) আসামিদের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে হত্যাচেষ্টার মতো স্পর্শকাতর মামলার আসামিরা ঘটনার পরপরই জামিন পেয়ে যাওয়ায় কমলগঞ্জজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাদীপক্ষের অভিযোগ, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর পর আসামিদের অতি দ্রুত জামিন নিশ্চিত হওয়া আইনশৃঙ্খলা ও ন্যায়বিচারের জন্য চরম উদ্বেগজন।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৩ ঘন্টা ৪৮ মিনিট আগে