তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

কেশবপুরের ৪ দলীয় ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তালা ভলিবল দল


মাদককে ‘না’ বলি, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা-পাথরা খেলার মাঠে যুব সমাজের আয়োজনে ডে-লাইট ৪ দলীয় ভলিবল টুর্নামেন্ট" ২০২৩ খেলা অনুষ্ঠিত হয়। 


শুক্রবার বিকেলে উক্ত খেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। এসময় প্রধান অতিথির বক্তৃতা কালে বলেন, তরুণরাই দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র, জাতির আগামী দিনের কর্ণধার। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে জাতির মূল চালিকাশক্তি হলো তরুণরাই। তরুণ ও যুব সমাজের একাংশ নানাভাবে জড়িয়ে যাচ্ছে মরণ নেশা মাদকের সঙ্গে। নেশা ধীরে ধীরে বিবর্ণ করে দিচ্ছে আমাদের সবুজ তারুণ্যকে। নষ্ট করে দিচ্ছে দেশের ভবিষ্যত। আমাদের দেশের রয়েছে পর্যাপ্ত তারুণ্যনির্ভর জনশক্তি। 

তিনি আরও বলেন, আপনাদের দাবীর কথা আমায় বলেছেন তবে একটু আশ্বস্ত করতে পারি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সার্বিকভাবে সহযোগিতা আপনারা পাবেন। চেয়ারম্যান সাহেব স্থানীয় যুবকদের  ও সমাজকে ভালো রাখতে যে উদ্যোগ নিয়েছেন সে জন্য তাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন। আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। জয় বাংলা আল্লাহ হাফেজ। 


উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন এর সভাপতিত্বে ও মহির উদ্দিন মাহির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম সরদার, জয়টেক্স এর স্বত্বাধিকারী এস এম শফিকুল ইসলাম, লিটন গিফট এন্ড কর্নারের স্বত্বাধিকারী এস এম কামরুজ্জামান লিটন, জাকারিয়া হার্ডওয়ার এন্ড সেনেটারির স্বত্বাধিকারী মিজানুর রহমান বাবলু। 

এছাড়াও উপস্থিত ছিলেন, এলাকার কৃতি সন্তান এলাকার গৌরব উজ্জ্বল রত্ন, মানবিক পুরুষ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় পরিকল্পনা মন্ত্রী'র ব্যক্তিগত কর্মকর্তা শেখ মোঃ কামরুজ্জামান, এম এন টেক্স বিডি মোঃ মাসুদুজ্জামান। জয়টেক্সের মার্কেটিং ডিরেক্টর মহসিন বাহার প্রমূখ। 


খেলায় অংশগ্রহণ করেন, বাবর আলী ভলিবল দল,  যশোর জেলা ভলিবল দল, সাতক্ষীরা রাজ্জাক পার্ক ভলিবল দল, তালা ভলিবল দল, ভলিবল ন্যাশনাল টিমের খেলোয়াড় হরস্বিত বিশ্বাস তালা ভলিবল দলের হয়ে খেলা করেন। এবং তার নৈপুর খেলা করে  দলকে চ্যাম্পিয়ন করে গৌরব অর্জন করে। ম্যান অফ দ্যা সিরিজ অর্জন করে। এছাড়াও প্রতিটি দলের একজন সেরা খেলোয়াড়কে সেরা খেলোয়াড় হিসেবে পুরুষ্কার দেওয়া হয়। খেলায় কেন্দাল চ্যাম্পিয়ন তালা ভলিবল দলকে নগদ ৩০ হাজার টাকা ও রানার্স আপ  বাবুর আলী ভলিবল দলকে নগদ ২০ হাজার টাকা পুরুষ্কার দেওয়া হয়। 

সাতক্ষীরা খেলা দেখতে আসা এহসানুল হায়দার বলেন, আমি প্রতিবার এখানে ভলিবল খেলা দেখতে আসি। আগে একটি স্কুলের ছোট মাঠে খেলা হতো। এবার এসে আমার আরও ভালো লাগলো একটি সুন্দর খেলার মাঠ ও আয়োজকদের ব্যবস্থাপনা খুবই প্রশংসনীয়। 

সার্বিক সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মনিরুজ্জামান ও হযরত আলী জোয়ারদার। স্কোর বের্ডে ছিলেন আব্দুল হামিদ মোল্লা ও মাস্টার সুকান্ত বিশ্বাস অশোক। বর্ণনায় ছিলেন মহির উদ্দিন মাহি ও মাস্টার সাধন মল্লিক। 

 

আরও খবর