চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

যে দিকেই তাকাবেন, উন্নয়ন আর উন্নয়ন: ওবায়দুল কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-02-2023 02:40:19 pm

ফাইল ছবি

◾ অনলাইন ডেস্ক 


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পদযাত্রার নামে যতই অপচেষ্টা করুক না কেন, নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। 


তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের নদীতে জোয়ার নেই। গণজোয়ারও আসে না। তারা (বিএনপি) স্লো মোশনে পদযাত্রা করছেন। শর্টমার্চ থেকে লংমার্চে যাচ্ছেন, সবই ভুয়া। বিএনপির আন্দোলনের খেলা শেষ।’


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৪ বছর আগের ঢাকা আর আজকের ঢাকা কিংবা পুরো বাংলাদেশের দিকে তাকান, কতটা পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে, তা দৃশ্যমান। যেদিকে তাকানো হয়, উন্নয়ন আর উন্নয়ন। 


বিশ্বসংকটেও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার ওপর নির্ভর করে। বর্তমান সরকারের উন্নয়নে তারা খুশি। মন খারাপ শুধু বিএনপির। সরকারের সফলতার অন্যতম বঙ্গবন্ধু স্যাটেলাইট, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, পায়রা সমুদ্রবন্দর, রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্র, রামপালের কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র। একদিনে ১০০ সেতুর উদ্বোধন কেবল শেখ হাসিনা সরকারের দ্বারাই সম্ভব।’


শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে মকবুল হোসেন কলেজ প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ পালিয়ে যাবে না, পালিয়েছে তারেক রহমান। আওয়ামী লীগের শেকড় এ দেশের মানুষের অন্তরে অন্তরে। আওয়ামী লীগ থাকবে, আপনারা পালিয়েছেন, ভবিষ্যতেও পালাবেন।’


সরকার বেশি দামে জ্বালানি কিনে ভর্তুকি দিয়ে দেশ চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার পরিবার সাধারণ জীবনযাপন করেন। নিজের ভাগ্য নয়, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে শেখ হাসিনার সরকার। অথচ তারেক জিয়া লুটপাট ও সন্ত্রাসের সর্বোচ্চ অবস্থানে থাকা ব্যক্তি। লুটপাটের রাজা তারেক, হাওয়া ভবনকে খাওয়া ভবন বানিয়েছে।’


বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র গণতন্ত্র সম্মেলনে কাকে দাওয়াত দিলো বা না দিলো, তা শেখ হাসিনা সরকারের কোনো মাথাব্যথা নেই। এ দেশের গণতন্ত্র ঠিক আছে কি না, সেটা হচ্ছে বর্তমান সরকারের ভাবনা ও ভূমিকা।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জন্য হাজারও তদবির করে ব্যর্থ হচ্ছে বিএনপি। বিদেশিদের সঙ্গে লবিং করেও ব্যর্থ। একের পর এক বিদেশি কূটনীতিকরা বাংলাদেশে এসেছেন এবং সরকারের সঙ্গে মতবিনিময় করেছেন। কিন্তু তারা বিএনপির সঙ্গে কোনো বৈঠক করেননি। বিএনপি বন্ধুহীন হয়ে পড়েছে। ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল দেখা আর জানালা দিয়ে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করা ছাড়া তাদের কোনো উপায় নেই।’

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৬ দিন ১৯ ঘন্টা ১৫ মিনিট আগে