জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু

বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু


‎আসন্ন ৩ নং বহুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ ও হিসাব-নিকাশ শুরু হয়েছে। নানা ছক আর জল্পনা-কল্পনার মাঝে ভোটারদের নজর এখন ক্লিন ইমেজ, ব্যক্তিগত সততা ও জনসম্পৃক্ত প্রার্থীর দিকে। এই প্রেক্ষাপটে কোনো ধরনের রাজনৈতিক বিতর্ক বা ব্যক্তিগত আক্ষেপের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু।
‎​মাঠপর্যায়ের চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, নির্বাচনের হাওয়ায় বহু প্রার্থীর নাম আলোচনায় থাকলেও ভোটাররা এবার অতীত ইতিহাস, ব্যক্তিগত নৈতিকতা ও সামাজিক অবদানকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। রাজনৈতিক ওঠানামা ও বহু চড়াই-উতরাইয়ের মাঝেও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে যিনি কখনো নীতি থেকে বিচ্যুত হননি এবং যার রাজনৈতিক বা ব্যক্তিগত জীবনে কোনো অনিয়ম বা দুর্নীতির আঁচড় লাগেনি, সেই এস এম রঞ্জুকে ঘিরে সাধারণ বহুলীবাসীর আগ্রহ দিন দিন স্পষ্ট হয়ে উঠছে।
‎​এলাকার একাধিক সচেতন নাগরিক জানান, নির্বাচন এলে অনেকেই প্রতিশ্রুতি নিয়ে আসেন। কিন্তু বছরের পর বছর কোনো স্বার্থ ছাড়াই যিনি মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন, তাকে চেনা সহজ। সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জুর বড় শক্তি হলো তাঁর কোনো গোপন এজেন্ডা নেই, তাঁর অতীত একদম পরিষ্কার।
‎​দীর্ঘদিন ধরে এলাকার যেকোনো সংকট, সামাজিক কাজ কিংবা সাধারণ মানুষের সুখে-দুঃখে নিঃস্বার্থভাবে পাশে থাকার কারণে ইউনিয়নজুড়ে তাঁর একটি স্বতন্ত্র ও গ্রহণযোগ্য ভাবমূর্তি তৈরি হয়েছে। দলীয় পদের প্রভাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার না করে কেবল সাধারণ মানুষের সেবা করাকেই তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন বলে জানান স্থানীয়রা।
‎​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের লড়াই যতই জমজমাট হোক না কেন, বর্তমান সচেতন ভোটারদের কাছে প্রার্থীর পরিচ্ছন্ন ভাবমূর্তি সবচেয়ে বড় প্রভাব ফেলবে। আর সেই জায়গায় জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে এস এম রঞ্জুর এই ক্লিন ইমেজ ও সার্বিক জনসেবার ইতিহাস তাঁকে নির্বাচনের মাঠে বেশ সুবিধাজনক ও শক্ত অবস্থানে রাখছে।

আরও খবর