ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, যে কোন দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে। এই দুর্যোগ প্রাকৃতিক হোক অথবা মানুষের সৃষ্টি করা হোক। প্রতিমন্ত্রী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে নাটোর জেলার লালপুরে পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা প্রদানকালে এ কথা বলেন। উপজেলার নওশারা সুলতানপুরে ২১৪ পরিবার এবং দিয়ার শংকরপুরে ১৮৬ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ছাড়াও ডাল, ভোজ্য তেল, চিনি, চিড়া-মুড়ি, ওষুধ ও নগদ অর্থ বিতরণ করেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, বর্তমান সরকার অসহায় মানুষের পাশে আছে। আমাদের চেষ্টা থাকে, দেশের যে কোন প্রান্তে যে কোন মানুষের যে কোন অসুবিধা থেকে উত্তরণ ঘটানো, তাদের দুঃখ-দুর্দশা লাঘব করা। অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করবে সরকার। এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না। ফারজানা শারমীন বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার পদ্মার চরে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা চরের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, যাতায়াত ব্যবস্থা সহজ করা এবং দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে চাই। চরে কোন অপশক্তিকে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনকে আর অনিশ্চয়তার মুখে নিয়ে যেতে দেওয়া হবে না, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। অপার সম্ভাবনাময় চরের অর্থনৈতিক কার্যক্রমে গতি সঞ্চার করতেও আমরা পদক্ষেপ গ্রহণ করবো। প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্যোগকালে সরকারের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। দুর্যোগ পরবর্ত্তী পুনর্বাসন কার্যক্রমেও আপনাদের পাশে থাকতে চাই। কোন ব্যক্তি বা পরিবার আর অনিশ্চতায় থাকবে না। প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে আপনাদের পাশে থাকবো আমরা।
Tag
আরও খবর