বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়াসহ বিভিন্ন অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া।
গত শনিবার (১২সেপ্টেম্বর) বিকালে আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন, পাল্লাপাড়া, ছাতিয়ানগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে তিনি এই জনসচেতনতামূলক প্রতারণা করেন। এসময় আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। এই মাদকসেবির অকাল মৃত্যুই নিশ্চিত ঠিকানা। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা কঠোর অবস্থানে আছি। সে ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এ উপজেলায় অপরাধ দমনে সকলকে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি থানার উপ-পরিদর্শক ইন্তেজারুল ইসলাম, খোকন চন্দ্র ভৌমিক-সহ স্থানীয় আলেম-ওলামা, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
১৪ মিনিট আগে
১৮ মিনিট আগে
২০ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯ ঘন্টা ৪০ মিনিট আগে
১০ ঘন্টা ৯ মিনিট আগে