বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

শেরপুরে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শেরপুর শহরের রঘুনাথবাজার এলাকায় জি-৭ রেস্তোরা ও চাইনিজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহযোগিতায় দিনব্যাপী এর আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। বিশেষ অতিথির বক্তব্য দেন শেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের  স্পেশাল পিপি অ্যাভোকেট গোলাম কিবরিয়া বুলু। এ সময় আরও বক্তব্য দেন শেরপুর রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তারিকুল ইসলাম। প্রধান অতিথি পৌর গোলাম কিবিরয়া লিটন শিশু সাংবাদিকদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠার তাগিদ দিয়ে বলেন, শিশুদের সমস্যা গুলো শিশুরা যেভাবে উপলব্ধি করবে  অন্যরা তা পারবে না। তাই শিশুদের সাফল্য ও সমস্যা নানা দিকগুলো সততা ও নিষ্ঠার সঙ্গে তুলে ধরার জন্য শিশু সাংবাদিকদের  প্রতি আহবান জানান। বিশেষ করে বাল্য বিয়ে,শিশু শ্রম ও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর বিরুপ প্রভাব নিয়ে শিশু সাংবাদিকরা তাদের অনন্য ভূমিকা রাখতে পারে। শেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের  স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু  শিশু সাংবাদিক কর্মশালায় তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে শিশু আইন, শিশুদের অধিকার ও সুরক্ষা এবং  জাতিসংঘের শিশু সনদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।  তিনি মোবাইল ফোনে শিশুরা আসক্ত হয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে মোবাইল ফোনের ভালো দিকগুলোর পাশাপাশি খারাপ ও ক্ষতিকর বিষয়গুলোর দিকেও শিশুরা বেশি ঝুঁকে পড়ছে। তিনি অভিভাবকদের এ ব্যাপারে সজাগ থাকার আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক মোঃ আব্দুর রহিম বাদল। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন হ্যালো বিডির সহ সম্পাদক সৈয়দা মৌ জান্নাত মহুয়া। কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচি চলাকালে শেরপুর শহরের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে প্রতিবেদন তৈরি জন্য শিশু সাংবাদিকদের নিয়ে যাওয়া হয়  । এর আগে ২০২২ সালের ১৭ ও ১৮ নভেম্বর দুই দিনব্যাপী কর্মশালায় শেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। দ্বিতীয় পর্যায়ে ১০ জন শিশুকে ফলোআপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। 

আরও খবর