নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার প্রত্যয়ে ৪নং কাদরা ইউনিয়নের নজরপুর টুংকু আবদুর রহমান স্কুলের হলরুমে আয়োজিত এ কর্মসূচির শুরুতে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়।
র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
পরে নজরপুর টুংকু আবদুর রহমান স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ৪নং কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আ. ন. ম. ইমরান হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। মাদক নির্মূলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় আরও বক্তব্য দেন ৪নং কাদরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনির হেডমাস্টার, কাদরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল বাসার লিটন, জামায়াতে ইসলামীর মাওলানা আবু শাকের ও নুরু মেম্বার।
এ সময় হেদায়েত উল্লাহ মিয়াজী, হাকিম মেম্বার, যুবদল নেতা বিপ্লব ও এনায়েতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কাদরা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভায় উপস্থিত এলাকাবাসী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কাদরা ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়। বক্তারা মাদকমুক্ত ইউনিয়ন ও সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
১ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ ঘন্টা ৩৩ মিনিট আগে