মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঠাকুরগাঁও এর পীরগঞ্জে ছাত্রাবাস থেকে জাহিদ ইসলাম নামে যুবকের মরা দেহ উদ্ধার



ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বুধবার ১৫ই ফেব্রুয়ারী-২০২৩ পীরগঞ্জ উপজেলার পৌর শহরের একটি ছাত্রাবাস থেকে জাহিদ ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


জানা যায়,জগথা গ্রামের গোলাম রব্বানীর ছাত্রবাস থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের নুনতোর গ্রামের আব্দুর রশিদের ছেলে জাহিদ কে মৃত অবস্থায় ঐ ছাত্রাবাস থেকে পীরগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে।  


ঘটনাস্থলে লোক মুখে জানা যায়,জাহিদ ঐ ছাত্রবাসে থেকে পীরগঞ্জ পৌর শহরের একটি  দোকানে ঝালাইয়ের দোকানে কাজ শিখতেন।

ঐ ছাত্রাবাসের ম্যানেজার মাজেদ জানান,গত সপ্তাহে তাদের ছাত্রাবাসের ১১ নম্বর কক্ষে উঠেন। সেই কক্ষে সে একাই থাকতেন।বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পিকনিকের টাকা তোলার জন্য জাহিদের রুমে গিয়ে ডাকা ডাকি করেন মাজেদ কিন্তু জাহিদের কোন সাড়া শব্দ পাননি।পরে ছাত্রবাসের অন্যান্যদের নিয়ে আবার তার রুমে যান এবং দরজা খুলে দেখতে পান জাহিদ ঘুমিয়ে রয়েছেন।সে সময় তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেও সম্ভব হয়নি।পরে স্থানীয় চিকিৎসক এনে জাহিদের শরীর পরীক্ষা করে জানা যায়-সে মারা গেছে।পরে পুলিশে খবর দিলে, খবর পেয়ে থানা পুলিশ ছাত্রাবাস থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাও মর্গে প্রেরণ করে।


এ বিষয়ে,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  জাহাঙ্গীর আলম বলেন,যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর