কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলাধীন পদ্মার চরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য এলাকা পরিদর্শন করেছে চীনের একটি প্রতিনিধি দল। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) প্রতিনিধি দলটি উপজেলার বিলমাড়িয়া ও লালপুর সদর ইউনিয়নের সম্ভাব্য প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এ সময় প্রকল্পের সম্ভাব্যতা, বাস্তবায়ন প্রক্রিয়া, স্থানীয় বিদ্যুৎ চাহিদা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। পরিদর্শনকালে লালপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত মো. আবীর হোসেন (সহকারী কমিশনার, ভূমি), লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুনার রশিদ পাপ্পু, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. মেহেদী হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। লালপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত- ইউএনও) মো. আবীর হোসেন বলেন, লালপুরের পদ্মার চরে দুইটি ইউনিয়নের ৩০০ একর জমিতে বিদ্যুৎ প্রকল্পটি স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে। প্রস্তাবিত সৌর বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়তে পারে। একই সঙ্গে বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নেও প্রকল্পটি ভূমিকা রাখবে। এছাড়াও দুই ইউনিয়নের চরবাসীদের যাতায়াতের জন্য দুইটি সেতু নির্মাণ করা হবে। নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেন, লালপুরের পদ্মার চরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই চলছে। ইতিমধ্যে চীনের একটি প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের প্রকল্প এলাকা পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী কার্যক্রমের মাধ্যমে এটি বাস্তবায়নের প্রক্রিয়া আরও এগিয়ে যাবে। তবে প্রকল্পটি বাস্তবায়নের আগে এর কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়গুলো চূড়ান্ত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
Tag
আরও খবর