শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা

শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা

স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্য গমন উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব সদস্য মামুন আহমেদের পুত্র ইফতেখার আহমেদ মাহদিকে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। তিনি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ 'ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টার'-এ (University of Westminster) ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স (Data Science and Analytics) বিষয়ে স্কলারশিপসহ ব্যাচেলর (অনার্স) কোর্সে অধ্যয়নের সুযোগ পেয়েছেন।

ইফতেখার আহমেদ মাহদি ইতোপূর্বে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন এবং আইইএলটিএস (IELTS) পরীক্ষায় ৭.০ ব্যান্ড স্কোর পান। প্রেস ক্লাব সদস্যের সন্তানের এমন গৌরবময় ও অভাবনীয় অর্জনে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সকল সদস্য অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

বুধবার রাত ৯টায় শ্রীমঙ্গল প্রেস ক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুবেল আহমদের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র ইসমাইল মাহমুদ সৈয়দ আমিরুজ্জামান, ছৈয়দ ছায়েদ আহমেদ, আব্দুর রব, মামুন আহমেদ, নূর মোহাম্মদ সাগর ও সুলতান মাহমুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, ছাত্রনেতা সৈয়দ মুরশেদ ছালেহীন নাবিল, তাঈম আহমেদ এবং মাহদির সহপাঠীবৃন্দ।

 আলোচনা সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে মাহদির হাতে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়।

Tag
আরও খবর