ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে র‌্যাব ১২-এর একটি টিম অভিযান চালিয়ে ১শ বোতল নেশাজাতীয় ফেয়ারডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করে আদমদীঘি থানায় সোর্পদ করেছে। গত সোমবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর (বাগজান) গ্রামের নুর ইসলাম বাবুর স্ত্রী সাজেদা বেগম (৫০) ও সিরাজ সরদারের স্ত্রী রাজিয়া বেগম (৬৫)। এ ঘটনায় র‌্যাব-১২ বগুড়ার নায়েক সুবেদার মেহেদুল হক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলা সুত্রে জানাযায়, গত সোমবার সন্ধ্যায় বগুড়া র‌্যাব-১২ এর একটি অভিযানিক টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার রেলওয়ে জংশনের পশ্চিমে সিএনজি স্ট্যান্ডের পপুলার কম্পিউটারের দোকানের সামনে উল্লেখিত দুই নারীকে আটক করার পর তাদের বোরকার ভিতরে অভিনব কায়দায় লুকানো দুজনের নিকট থেকে ৫০ বোতল করে মোট ১শ বোতল ফেয়ারডিল নামক মাদকদ্রব্য উদ্ধার ও তাদের আটক করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানায় গ্রেফতারকৃত দুই নারীকে আদালতে প্রেরন করা হয়েছে। 

Tag
আরও খবর