ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান

বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক



বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।


 মঙ্গলবার (০১ সেপ্টেম্বর )  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেনবাগ জেলা পরিষদ সুপার মার্কেটের প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। সকাল থেকেই সেনবাগ বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।



এ সময় পুরো অনুষ্ঠান জুড়ে নেতাকর্মীদের মাঝে জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে আজ দেশের মানুষের একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দল ও দেশের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ উদযাপনের দিন নয়, বরং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন।


বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিএনপির দলীয় পতাকা, জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন। এ সময় নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

র‌্যালির নেতৃত্ব দেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক। তাঁর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো সেনবাগ বাজারের প্রধান সড়ক নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।


বিপুল নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ বর্ণাঢ্য র‌্যালি নোয়াখালী-২ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। কর্মসূচি শেষে দলের উত্তরোত্তর সাফল্য, দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়।

আরও খবর