মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কলার আড়তের কলার ছড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির একটি 'সবুজ ফণিমনসা' (Green Cat Snake) সাপ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে শ্রীমঙ্গলের স্থানীয় ব্যবসায়ী সুশেন্দ্র দেবনাথের কলার আড়তে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আড়তে রাখা কলার ছড়ির ভেতরে হঠাৎ একটি সাপ দেখতে পান উপস্থিত লোকজন। এ সময় আড়তে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি বেগতিক দেখে আড়ত মালিক সুশেন্দ্র দেবনাথ দ্রুত 'বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন'-এ খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তারা সাপটি পর্যবেক্ষণ করে এটি বিরল প্রজাতির 'সবুজ ফণিমনসা' সাপ বলে নিশ্চিত করেন।
পরবর্তীতে বিশেষজ্ঞদের সহায়তায় সাপটিকে অক্ষত ও জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার কাজ শেষে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত রেঞ্জ কর্মকর্তার কাছে নিরাপদ পরিচর্যা ও প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়েছে।
১ ঘন্টা ৬ মিনিট আগে
৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৪ ঘন্টা ৩ মিনিট আগে
১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬ ঘন্টা ২ মিনিট আগে