অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরের ব্যস্ত সড়কের পাশে ছোট শিশুটিকে বুকে চেপে ধরে নিঃশব্দে কাঁদছিলেন এক নারী। অচেনা মানুষজনের নানামুখী প্রশ্নে ভয়ে আর আতঙ্কে আরও গুটিয়ে যাচ্ছিলেন তিনি। দীর্ঘ তিন দিনের ক্লান্তি, অনাহার আর চরম অনিশ্চয়তায় মানসিক ভারসাম্য হারানোর উপক্রম হওয়া সেই অসহায় মায়ের পাশে এসে দাঁড়াল সামাজিক সংগঠন প্রয়াস।

ভুক্তভোগী নারীর নাম লক্ষ্মী দাস। তিনি সুনামগঞ্জের শেরপুর এলাকার কাউরাত গ্রাম থেকে নিখোঁজ স্বামী স্বপন দাসের খোঁজে মধুপুরে এসেছিলেন। তিনি জানান, প্রায় ৬ লাখ টাকার ঋণের চাপে দিশেহারা হয়ে তাঁর স্বামী পাওনাদারদের ভয়ে মধুপুরে এসে আত্মগোপন করেন। স্বামীর দেওয়া তথ্যের ওপর ভরসা করেই তিনি সন্তানকে নিয়ে এখানে আসেন। কিন্তু মধুপুরে পা রাখার পর থেকেই স্বামীর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পান।অচেনা শহরে শিশুসন্তানকে নিয়ে বাড়ি ফেরার মতো কোনো অর্থ বা আশ্রয় না থাকায় টানা তিন দিন ধরে খোলা আকাশের নিচে রাস্তায় রাস্তায় দিন কাটছিল তাঁদের। মধুপুর বাসস্ট্যান্ডে ঘুমিয়ে থাকা অবস্থায় তার মোবাইল ফোনসহ সঙ্গে থাকা কিছু জিনিসপত্র চুরি হয়ে যায়। ফলে স্বামীর সঙ্গে যোগাযোগের শেষ পথটুকুও বন্ধ হয়ে যায়। অশিক্ষিত হওয়ায় তিনি কারও মোবাইল নম্বরও বলতে পারছিলেন না।

বিষয়টি নজরে আসামাত্রই ‘প্রয়াস’ টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভিড় সরিয়ে তাঁকে নিরাপদ আশ্রয়ে নেন। প্রচণ্ড মানসিক ট্রমার মধ্য দিয়ে যাওয়া লক্ষ্মী দাশকে সান্ত্বনা দিয়ে শান্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে মা ও শিশুর জন্য পুষ্টিকর খাবার ও পানির ব্যবস্থা করা হয়। ক্ষুধার্ত শিশুটিকে নিয়ে অবশেষে খাবার গ্রহণ করেন তিনি।

পরবর্তীতে প্রয়াস টিম বিষয়টি মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলামকে জানালে তিনি দ্রুত মানবিক পদক্ষেপ নেন। প্রাথমিক খরচ বাবদ আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তিনি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থানকালেই মুঠোফোনে নির্দেশ দেন মা-শিশুকে নিরাপদে সুনামগঞ্জে ফিরিয়ে দেওয়ার এবং সম্পূর্ণ যাতায়াত খরচ বহনের প্রতিশ্রুতি দেন।

প্রশাসনের নির্দেশনায় ‘প্রয়াস’ টিম কালবিলম্ব না করে তাঁদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে।এদিকে শিক্ষাবিদ ও প্রয়াসের উপদেষ্টা মোহাম্মদ নাজিবুল বাশার স্যারের বিশেষ সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে বাসের টিকিট নিশ্চিত করা হয় এবং দূরপাল্লার এই দীর্ঘ সফরের জন্য পর্যাপ্ত খাবার ও পানি সঙ্গে দিয়ে তাঁদের বাসে তুলে দেওয়া হয়।

পুরো মানবিক কার্যক্রম পরিচালনা ও উপস্থিতিতে ছিলেন প্রয়াসের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক  (প্রশাসনিক) আনাস মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক (কার্যনির্বাহী) শাহরিয়ার রাফি এবং সংগঠনের সক্রিয় সদস্য মোসাদ্দেক হোসেন। বিপদের দিনে পাশে দাঁড়ানোয় প্রয়াস টিম ও উপজেলা প্রশাসনের প্রতি চোখের জলে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হন লক্ষ্মী দাস।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৩ ঘন্টা ৪৯ মিনিট আগে