শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গোপালদী গ্রামের আবু বক্কর ফকিরের ছেলে মো. শিপন ফকির (৪৮) এবং একই উপজেলার ভাটি গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (৩৫)। রাজবাড়ী সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাজ্জাদ টেলিকমের সামনে থেকে শিপন ফকির ও সোহেল মোল্লাকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ তাদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে যথাযথ পুলিশ পাহারায় তাদের আদালতে পাঠানো হয়েছে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, “মাদকের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা প্রয়োজন। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।” পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজবাড়ী সদর উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।
আরও খবর