মৌলভীবাজারে ইসলামিক স্কুলের অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ উৎসবমুখর পরিবেশে শনিবার দুপুরে এমআইএস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর।
স্কুলের প্রধান শিক্ষক রায়হান আলীর সভাপতিত্বে ও একাডেমিক কো-অর্ডিনেটর মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশেদা আক্তার, সেন্টার ফর মৌলভীবাজার এডুকেশন এন্ড রিসার্চ (CMER)র সিনিয়র ভাইস চেয়ারম্যান কাজী জামিল আহাম্মেদ, ইউ.কে প্রবাসী ভাইস-চেয়ারম্যান হাফিজ মোঃ মইনুল ইসলাম, জেনারেল সেক্রেটারি মুহাম্মদ মুর্শেদ আলম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আশিকুর রহমান CMER এর সদস্য ও হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, আব্দুল মালেক সরকার, আবুলেইছ মোঃ সালেহ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, আধুনিক ও মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকদের সন্তানদের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে আরও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে CMER এর পক্ষ থেকে ত্রৈমাসিক মূল্যায়নের ভিত্তিতে তিনজন শিক্ষককে 'বেস্ট টিচার এওয়ার্ড' প্রদান করা হয়।
৯ ঘন্টা ১৭ মিনিট আগে
৯ ঘন্টা ২৯ মিনিট আগে
১০ ঘন্টা ৯ মিনিট আগে
১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
১০ ঘন্টা ৫৯ মিনিট আগে
১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে