অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা এবং তাদের পেশাগত অধিকার সুনিশ্চিতকরণ শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাতে শ্রীমঙ্গলে ইমাম-মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

মতিগঞ্জ রাজ্জাকিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম শায়েখ মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে  ও ইমাম-মুয়াজ্জিন পরিষদ শ্রীমঙ্গল এর সহ-সেক্রেটারি মাওলানা আবুল কাশেম আফসারীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সংগঠনের নির্বাহী সভাপতি হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, দারুসসুন্নাহ বালিকা মাদরাসার মুহতামিম মুফতি মনির উদ্দিন, আশিদ্রোন জামিউল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মালেক, সংগঠনের সেক্রেটারি মাওলানা শাহিদুর রহমান সালেহ, সহ-সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সিরাজী এবং রেলস্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল আজিজ।

এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মাদক ও যৌতুক ইসলামে যেমন ভয়াবহ অপরাধ, তেমনি রাষ্ট্রীয় আইনেও এগুলো গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। মাদক ও যৌতুকের ভয়াল থাবায় প্রতিনিয়ত অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হচ্ছে। মাদক ও নেশাজাতীয় দ্রব্যের কারণে তরুণ ও যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সমাজে একের পর এক অপরাধ, বিশৃঙ্খলা ও অনাচার বৃদ্ধি পাচ্ছে।

বক্তারা সমাজের প্রতিটি স্তরে মাদকের ভয়াবহতা ও যৌতুকের অভিশাপ সম্পর্কে সচেতনতা তৈরিতে জুমার খুতবাকে কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি মাদক ও যৌতুকের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে ইসলামের নৈতিক ও মানবিক শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় যৌতুক দেওয়া-নেওয়াকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে সহজ, সাদাসিধে ও বরকতময় বিবাহব্যবস্থা প্রচলনে ইমামদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইমাম-মুয়াজ্জিনদের পেশাগত অধিকার সুনিশ্চিত করার বিষয়ে বক্তারা বলেন, মসজিদ পরিচালনা কমিটির মাধ্যমে অযৌক্তিকভাবে ইমাম-মুয়াজ্জিনদের ছাঁটাই বন্ধ করতে হবে। তাদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি অবসরকালীন ভাতা বা পেনশনের মতো সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালু করা প্রয়োজন।

বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার কাণ্ডারি হিসেবে ইমাম-মুয়াজ্জিনরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ অনেক ক্ষেত্রেই তারা পেশাগত ও সামাজিকভাবে অবহেলার শিকার হচ্ছেন। তাই দেশের অন্যান্য পেশাজীবীর মতো ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারিভাবে অথবা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে একটি নির্ধারিত স্কেলে সম্মানজনক বেতন-ভাতা নিশ্চিত করার দাবি জানান তারা।

সরকারের পক্ষ থেকে ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী ভাতা প্রদানের উদ্যোগের প্রশংসা করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম-মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানী ভাতা নির্ধারণ করে একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি যথাসময়ে সবার কাছে ভাতা পৌঁছে দেওয়া এবং দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে দ্রুত এর আওতায় আনার আহ্বান জানান তারা।

প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সভায় বক্তারা স্পষ্ট করে বলেন, মাদক ও যৌতুকমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম। একই সঙ্গে তারা যে গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় দায়িত্ব পালন করছেন, তার যথাযথ স্বীকৃতি, জীবনযাত্রার মানোন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ—উভয়ের দায়িত্ব।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৩ ঘন্টা ৫০ মিনিট আগে