দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ

ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ

ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ

মো:জাহিদ হোসেন, মাভাবিপ্রবি সংবাদদাতা:

জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, ব্যবসা এবং সমাজের ওপর এর বহুমুখী প্রভাব নিয়ে ভারতের পন্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের JN মিলনায়তনে ২৬ আগস্ট ২০২৬ (বুধবার) থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন। ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (ICSSR)-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনটি চলবে আগামী ২৮ আগস্ট ২০২৬ পর্যন্ত।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ, ভারতের পন্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ, আইএসইসি ইন্ডিয়া এবং ইউএসআই আমেরিকার যৌথ আয়োজনে এ আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রধান উপদেষ্টা প্যানেলে আছেন মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং আয়োজক কমিটির সদস্য হিসাবে আছেন মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: নাজমুস সাদেকীন। এতে অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের রিসার্চ পেপার পাব্লিশ করা হবে।

সম্মেলনের মূল বিষয়সমূহ জলবায়ু পরিবর্তনের বর্তমান এবং ভবিষ্যৎ প্রবণতা, জলবায়ু পরিবর্তনের চালক এবং তীব্রতা, অর্থনীতি, ব্যবসা এবং সমাজের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু সহনশীলতা, প্রশমন এবং অভিযোজন, জলবায়ু পরিবর্তন, ন্যায়সঙ্গত রূপান্তর এবং জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), জলবায়ু পরিবর্তন এবং সবুজ অর্থনীতিতে রাষ্ট্রীয় পদক্ষেপ

এই আন্তর্জাতিক সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব এবং অর্থনীতি ও ব্যবসার ওপর এর দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে গবেষক ও বিশেষজ্ঞরা আলোচনা করছেন।

আরও খবর