অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার




রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৬ আগস্ট) তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ পুলিশি পাহারায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি গ্রামের জিলাল মন্ডলের ছেলে মো. বেলাল মন্ডল, ঢাকার ভাটারা থানাধীন সোলমাইত বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ও রাজবাড়ী সদর উপজেলার মহারাজপুর গ্রামের ইউসুফ শেখের ছেলে মো. আরিফ হোসেন (৩০) এবং রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আবুল বেপারীর ছেলে মো. আলমগীর বেপারী ওরফে ডুবরী আলমগীর (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে তাদের গ্রেপ্তারে রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজনকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তিন আসামিকে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের ওয়ারেন্ট বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।



আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

২ ঘন্টা ৫২ মিনিট আগে