সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে একটি চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৩টা ২৫ মিনিটের দিকে উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সাগর আহম্মেদের উত্তর দুয়ারি টিনশেড ভবনে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. বাবুল আহম্মেদ (২৮), মো. ওমর ফারুক (১৯), মো. সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) এবং মো. মাহফুজ হোসেন (২১)। তারা সবাই লালপুর উপজেলার বাসিন্দা। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংসহ বিভিন্নভাবে প্রতারণার সঙ্গে জড়িত এবং একটি সক্রিয় প্রতারক চক্রের সদস্য। অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৩১ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় লালপুর থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করার কথা রয়েছে। এদিকে থানার রেকর্ডপত্র যাচাই করে পুলিশ জানিয়েছে, আটক বাবুল আহম্মেদের বিরুদ্ধে এর আগেও লালপুর থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২১ সালের একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ১৮/২৪/৩৪/৩৫ ধারায় মামলা রয়েছে। অপর মামলাটি ২০২০ সালের, যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২১ ধারায় মামলা করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে।
Tag
আরও খবর