মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৪ আগস্ট কৃষকদের সরাসরি অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউরিয়া সার নাইট্রোজেনজাতীয় সারের একটি গ্রুপ। যার আঞ্চলিক নাম সাদা সার। একজন ডিলারের মাসিক বরাদ্দ প্রায় ৪ দশমিক ৫ মেট্রিক টন বা প্রায় ৪ হাজার ৫০০ কেজি। সরকারি নির্ধারিত মূল্য প্রতি কেজি ২৭ টাকা এবং ৫০ কেজির এক বস্তার মূল্য ১ হাজার ৩৪১ টাকা। প্রতি কেজি সারে ৩ টাকা অতিরিক্ত দামে বিক্রি করা হলে মাসে প্রায় ১৩ হাজার ৫০০ টাকা অতিরিক্ত আয় করার সুযোগ রয়েছে।

সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে বাগিচাহাট এলাকায় ‘হাসনাত করপোরেশন’-এর স্বত্বাধিকারী মো. ইউসুফ, পিতা মৃত আলীউজ্জামানের বিরুদ্ধে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ৩ টাকা বেশি দামে সার বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এনএসআই ও ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী নিলয় সেন এবং চন্দনাইশ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, চন্দনাইশ উপজেলায় সার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যথাযথভাবে রশিদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে না—এমন অভিযোগ রয়েছে। এছাড়া উপজেলার অধিকাংশ ডিলার সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার প্রতি কেজি ২৯ থেকে ৩০ টাকা দরে বিক্রি করছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।

কৃষকদের অভিযোগ, সরকারি বরাদ্দ ও নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করা না হলে কৃষকদের উৎপাদন ব্যয় আরও বেড়ে যাবে। তাই সার বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্য কার্যকর করা এবং রশিদ প্রদানের বিষয়টি কঠোরভাবে তদারকির দাবি জানিয়েছেন তারা।

 

Tag
আরও খবর