মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া নতুন পাড়া এলাকায় প্রশাসনের লোক পরিচয়ে একটি বসতঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৩ আগস্ট অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. খায়ের আহাম্মদ (৫৪)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ভোর আনুমানিক ৪টার দিকে ফজরের আজানের পর খায়ের আহাম্মদ মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় বাড়ির প্রধান ফটকের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে তার পিছু নেন। তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে খায়ের আহাম্মদ ও তার পরিবারের সদস্যরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এমন অভিযোগ তুলে বাড়িতে তল্লাশি চালানোর কথা জানান।

অভিযোগে বলা হয়, অস্ত্রের মুখে খায়ের আহাম্মদকে জিম্মি করে তার মাধ্যমে পরিবারের সদস্যদের বাড়ির প্রধান দরজা খুলতে বলা হয়। পরে তারা ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন কক্ষের দরজা খুলতে বাধ্য করেন।

একপর্যায়ে খায়ের আহাম্মদের ছোট ভাই প্রবাসী জাফর আহমদের স্ত্রীর কাছ থেকে আলমারির চাবি নিয়ে সেটি খুলে নগদ ৫০ হাজার টাকা এবং ১০-১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া খায়ের আহাম্মদের মেয়ে জান্নাতুল মাওয়া তারিনের গলা থেকে একটি স্বর্ণের চেইন টেনে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগে লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

খায়ের আহাম্মদ অভিযোগে আরও জানান, একপর্যায়ে তিনি কৌশলে বাড়ি থেকে বের হয়ে পুকুরঘাটে গিয়ে চিৎকার করলে অজ্ঞাতনামা ব্যক্তিরা পালিয়ে যায়।

ঘটনার পর ভয়-ভীতির কারণে তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রকাশ করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে প্রবাসে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে গত ২৩ আগস্ট রাত ৭টার দিকে চন্দনাইশ থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন খায়ের আহাম্মদ। তার দাবি, অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে নিয়ে যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. দিদারুল ইসলাম সিকদারকে ফোন করা হলে তিনি কলটি কেটে দেন। পরে থানার তদন্ত কর্মকর্তা লিটন মিয়ার কাছে বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, থানার বিষয়ে সাংবাদিকদের বক্তব্য না দেওয়ার জন্য ওসির নির্দেশনা রয়েছে।

 

Tag
আরও খবর