মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। রবিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বরকল কানাইমাদারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো— সৌদি প্রবাসী মনসুর আলীর বড় ছেলে আরাফ হোসেন (৬) এবং তার বোন জামাই (বান্দরবানের বাসিন্দা ও বর্তমানে সৌদি প্রবাসী) আজাদ হোসেনের বড় ছেলে মো. রিহান (৬)। তারা দুজনেই প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয় সাবেক মেম্বার আবদুল মুবিন জানান, রবিবার দুপুরে দুই ভাই একসঙ্গে খেলতে গিয়ে পরিবারের সবার অগোচরে ঘরের পেছনের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে জাল ফেলে প্রায় আধঘণ্টা পর দুজনকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আরাফ ও রিহান উভয়েই নিজ নিজ পরিবারের বড় সন্তান ছিল। আরাফের ছোট ভাইয়ের বয়স তিন মাস এবং রিহানের ছোট ভাইয়ের বয়স এক বছর।

একই সঙ্গে দুই শিশুর এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০টায় বরকল কানাইমাদারী নিদাগীর পাড়া পারিবারিক কবরস্থানে আরাফের লাশ দাফন করা হয়। আর রিহানের মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়ি বান্দরবানে নিয়ে যাওয়া হয়েছে।

 

Tag
আরও খবর