জাতীয়তাবাদী মুক্তযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় মৌলভীবাজার শহরের হোটেল রেস্টইন-এ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জাহেদুল হক শামীম, সিনিয়র সহ-সভাপতি, এ বি এম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, সোয়েব হাসান-সহ-সভাপতি, মোঃ ইফতেখায়রুল আলম নাইম, লস্কর - সহ-সভাপতি, স্থপতি আব্দুল্লাহ আল মামুন-যুগ্ম সাধারণ সম্পাদক, সাকিবুর রহমান-দপ্তরের অতিরিক্ত দায়িত্বে সংযুক্ত, নবাব আলী তাকি খান।
উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুরুল করিম রাহি, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহেদ আহমেদ, নাদের আহমেদ, এড হোসেন বক্স, হাসান আবদুল্লাহ, ইমতিয়াজ গফুর মারুফ।
আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলীম হোসেন মিরু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনাব ইমামুল হক রিপন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক ফুয়াদ জামান এবং সঞ্চালক হিসেবে ছিলেন সদস্য সচিব এডভোকেট নিয়ামুল হক।
প্রধান বক্তা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি মার্জিত, ভদ্র ও শিক্ষিত কর্মীর দ্বারা আগামী ২ মাসের মধ্যে ৭ টি উপজেলা এবং ৫ টি পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করে দ্রুত তম সময়ে কাউন্সিল সম্পন্ন করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব তারেক রহমান এই সংগঠনের ১ম সদস্য। ৭১ এর মুক্তি যুদ্ধের চেতনাকে ধারন ও লালন করার জন্য আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয়তাবাদী মুক্তি যুদ্ধের প্রজন্ম মুল সংগঠন হিসাবে স্বীকৃতি পাবে।
১ ঘন্টা ৫ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ২২ মিনিট আগে
৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
১১ ঘন্টা ১০ মিনিট আগে
১১ ঘন্টা ১৭ মিনিট আগে