প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে স্টার্টআপ প্রোগ্রামের উদ্বোধন শ্যামনগরে স্টাটআপ বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেচিং কর্মসূচির প্রতিযোগিতা শেরপুরের ঝিনাইগাতীর কৃতী সন্তান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের ইলিজারভ ফেলোশিপ অর্জন নাটোরের সিংড়া উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা: আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়

বিএনপি ক্ষমতায় আসে নারীদের বোরকা পরিয়ে ঘরে রাখবে: কাদের


বিএনপি ক্ষমতায় এলে আফগানিস্তান হবে বাংলাদেশ,

ফখরুল এখনো পাকিস্তানের জয়গান গায়, ৭১ প্রচন্দ নয়: কাদের।


বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, বাংলাদেশে এখনো ৫ মাসের আমদানি রিজার্ভ মজুদ রয়েছে। পাকিস্তানের কাছে ১ সপ্তাহ আমদানি করার টাকা নেই। তারপরেও মির্জা ফখরুল বলে পাকিস্তান আমলে ভালো ছিলাম।  


মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে নোয়াখালীর কবিরহাট বাজারে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামীলী লীগ আয়োজিত এক কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, পাকিস্তান আজ তলিয়ে গেছে, অর্থনীতিতে ডুবে গেছে। ফখরুল এখনো পাকিস্তানের জয়গান গায়। ৭১ ফখরুলের প্রচন্দ নয়। সোহরাওয়ার্দী উদ্যান ফখরুলের প্রচন্দ নয়। সে জন্য মিটিং করতে গেছে গোলাপবাগের গরুর হাটে। সোহরাওয়ার্দী উদ্যানে করবে না। কারণ সেখানে আত্মসমর্পণ করেছে। ফেয়ারা পাকিস্তান। সেখানে ৭ মার্চের ভাষণ হয়েছে। ফখরুলের ফেয়ারা দোস্ত পাকিস্তান। এরা পাকিস্তানের কথা বলে সকালে ঘুম থেকে উঠে। পাকিস্তানের জয়গান গেয়ে রাতে ঘুমায়।    


নারীদের উদ্দেশ্য করে বলেন, বিএনপি যদি আবারো ক্ষমতায় আসে বোরকা পরে ঘরে রাখবে। এরা যদি আবারো আসে আফগানিস্তান হবে বাংলাদেশ। ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেনা মেয়েরা।  এরা ক্ষমতায় গেলে মেয়েরা সরকারি চাকরি করতে পারবেনা।  আজকে পুলিশের এসপি,ডিসি, মেয়ে, আজকে সচিব নারী হাই কোর্টের প্রধান বিচারপ্রতি নারী, আর্মির মেজর নারী। কে করেছে। শেখ হাসিনা করেছে।  


নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকা মানে স্মাট থাকা, শৃঙ্খলা মেনে চলা। স্মাট বাংলাদেশ গড়তে হলে স্মাট কর্মি দরকার। স্ট্রেজে উপস্থিত নেতাদের সমালোচনা করে বলেন, কেউ বাকী নেই, সব নেতা। এত নেতা হলে কর্মির কারখানা বন্ধ হয়ে যাবে।


সেতুমন্ত্রী বিএনপির নেতাকর্মিকে ইঙ্গিত করে বলেন, আমরা তাদের আক্রমন করতে চাইনা। কিন্ত সিরাজগঞ্জের পাইক পাড়ায় আগুন নিয়ে ১৮টি মোটরসাইকেল অস্ত্র নিয়ে আক্রমন করে।  তারা কারা।  তাদেরকে বলতে চাই, যে হাত অস্ত্র নিয়ে আসবে সেই হাত ভেঙ্গ দেব, যে হাত আগুন নিয়ে আসবে সেই হাত পুড়িয়ে দেব, যে হাত ভাংচুর করতে আসবে, সেই হাত গুটিয়ে দিতে হবে।  আমরা আক্রমন করবনা।  কিন্ত আক্রান্ত হলে আমরা কিন্ত ছাড় দেবনা। হবে ফাইনাল খেলা, হবে ডিসেম্বরে, আগামী ডিসেম্বরে।    


কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।  


এ সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খাঁন সোহেল,সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, কবিরহাট পৌরসভা আওয়ামী লীগের সদস্য মামুনুল হক মামুন প্রমূখ।  


এ সময় সেতুমন্ত্রী তার নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার ৫১টি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন করেন।

আরও খবর