ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বিএনপি আওয়ামী লীগকে ভয় পায়: ওবায়দুল কাদের।



বিএনপি আওয়ামী লীগকে ভয় পায়: ওবায়দুল কাদের।


বিএনপি ভয়ে ভয়ে পথ হারিয়ে তারা পদযাত্রা করে বেড়াচ্ছে: কাদের

.বিএনপির মধ্যে নির্বাচনে হেরে যাওয়ার ভয় কাজ করে:কাদের


 রিপন মজুমদার জেলা প্রতিনিধি 


বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি কে ইঙ্গিত করে বলেছেন, এখানে একটা দল আছে।  সারা বাংলাদেশে আছে। তারা আওয়ামী লীগকে ভয় পায়। নির্বাচনে হেরে যাওয়ার ভয় তাদের মধ্যে কাজ করে। সে কারণে ভয়ে ভয়ে পথ হারিয়ে তারা পদযাত্রা করে বেড়াচ্ছে। আন্দোলনে জনগণ না থাকলে সেটা আন্দোলন নয়। আন্দোলনে মানুষ থাকতে হবে। তাদের আন্দোলনে নেতাকর্মিরা আছে।  তারা সাধারণ জনগণকে নামাতে পারেনি। কারণ শেখ হাসিনার উন্নয়ন অর্জন সারা দুনিয়ায় সমাদৃত। 


বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্ত্বরে ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, শেখ হাসিনা নির্ঘুম রাত কাটায় মানুষের জন্য। বেশি টাকায় আমদানি করে আমরা কম টাকায় বিক্রি করছি। জিনিস পত্রের দাম বেড়ে গেছে। আমাদের কোনো দোষ নেই। আমরা মূল্য দিচ্ছি। দোষ বড় বড় শক্তি তারাই আজকে সারা বিশ্বকে সংকটে ফেলেছে।  শেখ হাসিনা সংকট সামাল দিচ্ছে।  কয়েক দিন আগে আইএমএফ বলেছে বাংলাদেশ ৩৫তম অর্থনৈতিক দেশ। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।  বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে।  পাকিস্তানে ২ সপ্তাহের আমদানির ডলার নেই।  পাকিস্তান তলানীতে নেমেছে।  বাংলাদেশ শ্রীলংকা হবেনা। বাংলাদেশ দুঃসময়ে শ্রীলংকা সহ কয়েকটি রাষ্ট্রকে ঋণ দিয়েছে।   


দলীয় নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, যারা কর্মিদের থেকে টাকা দিয়ে চাকরি দেয় তারা ভালো মানুষ না। নেতা হয়ে গরিবের থেকে টাকা নিয়ে চাকরি দিলে ওই টাকা তার পরিশোধ করতে ১০ বছর লেগে যাবে। এই কথাটা ভেবে দেখবেন সবাই। আমার ও সরকারের দুর্নাম হয় এমন কাজ করবেননা।  মানুষের মনের ভাষা,চোখের ভাষা বুঝতে হবে। বুঝতে না পারলে ভুল করবেন।  নির্বাচনে তার প্রমাণ পাবেন।  


সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে তাদের হারানোর কোনো শক্তি বাংলাদেশে নেই। বাংলাদেশ, গণতন্ত্র,উন্নয়ন ও মুক্তিযুদ্ধের শক্তিকে কে বাঁচাতে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতার মঞ্চে দেখতে চায় জনগণ।    


নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের সহাকারী প্রধান শিক্ষিকা নাজমা বেগম শীপার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেতুমন্ত্রীর ভাগনে সিরাজীস সালেকিন রিমন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান প্রমূখ।     


এ সময় তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় ও উপজেলার ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও মোশারেফ-ফজিলাতুন্নিছা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪০৯জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন তিনি।

আরও খবর