লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪।
লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪।
হবিগঞ্জ -লাখাই আঞ্চলিক সড়কে মাছবাহী পিকআপভ্যান ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া (৪০)নামের এক মাছ ব্যবসায়ী ঘটনাস্থলই নিহত হয়েছেন এবং আহত ৪জন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে লাখাই থানার তিস্কার পুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত বাচ্চু মিয়া লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের আবু তালেবের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওদিন সকালে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের তিসকার পুল এলাকায় একটি মাছবাহী পিকআপভ্যানের সাথে বিপরীতমুখী একটি যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে পিকআপভ্যানের চালকের পাশের সিটে বসা মাছ ব্যবসায়ী বাচ্চু মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ সময় টমটমে থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত পাশের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
দুর্ঘটনার পরপরই পিকআপভ্যান চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শাহআলম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ উদ্ধার করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এঘটনায় পিকআপের চালক পলাতক রয়েছে। এই দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।