মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

রোহিঙ্গা স্বামীর কোদালের আঘাতে দোহাজারীতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে স্বামীর কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্ত স্বামী দুজনই রোহিঙ্গা নাগরিক বলে স্থানীয়ভাবে জানা গেছে।

নিহত নুরহাবা কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর মৃত এরশাদ উল্ল্যাহর মেয়ে। তিনি একই এলাকার আব্দুল আমিনের ছেলে মো. সলিমের (২৪) স্ত্রী। তারা বর্তমানে দোহাজারী পৌরসভার উল্লাপাড়া এলাকায় আইয়ুব আলী সওদাগরের বাড়ির টিনশেড ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠে সলিম কাজের উদ্দেশ্যে বের হন। পরে সকাল সাড়ে ৮টার দিকে স্ত্রী নুরহাবা তাকে রাস্তায় দেখতে পান। স্বামী কাজ না করে কেন ফিরে আসছেন—এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরকীয়া সন্দেহসহ পারিবারিক বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হলে সলিম কোদাল দিয়ে নুরহাবার মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরহাবাকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান (মারুফ) তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাইফুল আলম খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত স্বামী সলিমকে গ্রেপ্তার করে পুলিশ।

বাড়ির মালিকের ছেলে তাসিব আহমেদ বলেন, নিহতের স্বামী বাড়িতে ফেরার পথে রাস্তার মধ্যে তার স্ত্রীর সঙ্গে দেখা হলে ‘কাজ করে ফিরে আসছ কেন’—এমন প্রশ্ন থেকেই তাদের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়।

এসআই সাইফুল আলম জানায়, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহের পরবর্তী আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

 

Tag
আরও খবর