বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৩০ হাজার টাকার জাল নোটসহ আটক-২

র‍্যাব-১৫ এর অভিযানে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীস্থ থাইংখালী বাজার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকার জাল নোটসহ ২ মহিলাকে আটক করা হয়েছে।


গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ সোমবার (১৩ ফেব্রুয়ারী ২০২৩) সন্ধ্যা ৭ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারের পাশে স্থানীয় নজরুল ইসলাম এর ভাড়া বাসা সংলগ্ন প্রধান সড়কের পাশে এ অভিযান চালায়।


আটককৃতরা হলেন,পালংখালী ৩ নং ওয়ার্ডের আবুল বশরের স্ত্রী রাশেদা বেগম (৩৫) ও মোঃ জুবায়ের স্ত্রী জোলেখা বেগম (২২)।


র‌্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী মঙ্গলবার সকাল ১১ টার দিকে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।


তিনি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারের উত্তর পাশে জনৈক নজরুল ইসলাম এর ভাড়া বাসা সংলগ্ন পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে জাল টাকার ব্যবসায়ী দুইজন মহিলাকে আমরা আটক করতে সক্ষম হই।


এসময় স্থানীয় জনসম্মুখে আটককৃতদের তল্লাশী করে তাদের নিকট হতে ১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্য মানের ১০০০ ও ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুই সহোদর বোন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশী জাল কারেন্সী নোট কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিলো মর্মে স্বীকার করে।


উদ্ধারকৃত জাল টাকার নোটের উৎস বের করাসহ এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

আরও খবর