লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারিকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার। *টেকনাফে ১ লক্ষ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিসহ চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* *টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* শার্শায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন পেঁয়াজ-রসুনে লোকসান, পাটে হাসি শিবচরের কৃষকের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান গোয়ালন্দে শাপলা মহিলা সংস্থার আয়োজনে কমিনিউটি কর্মশালা সংবেদনশীলতা বৃদ্ধিমূলক সভা মহা সড়কে ট্রাক-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, ট্রাকের চালকসহ হেলপার পালিয়ে যাওয়ার অভিযোগ। রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫ এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত দেশের ১৪ রুটে চলবে নারীদের জন্য‘পিংক বাস’ সার্ভিস ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী ঘুমের ব্যাঘাত ঘটায় পানি ভর্তি প্লাস্টিকের ড্রামে ফেলে নবজাতক শিশুকে হত্যা সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ দত্তেরহাট এলাকায় কেক তৈরিতে পচা ডিম, বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা নোয়াখালীর বেগমগঞ্জ দুর্বৃত্তদের গুলিতে ৫ জন গুরুতর আহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি

শার্শায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন

যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য ঘোষিত এডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণির বিতর্কিত নিয়োগ ও তার পদ বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। এই বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে যশোর-বেনাপোল মহাসড়কের দু'পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এক বিশাল ও অভূতপূর্ব মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ। ​ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণসংলগ্ন যশোর-বেনাপোল মহাসড়কে এ প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নবগঠিত সভাপতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে এমন একজন ব্যক্তিত্বকে বসানো উচিত, যার সামাজিক গ্রহণযোগ্যতা, শিক্ষাবান্ধব মনোভাব এবং সর্বস্তরের মানুষের আস্থা রয়েছে। কিন্তু তানজির ইসলাম খান কণিকে সভাপতির চেয়ারে বসানোয় পুরো এলাকায় চরম বিতর্ক ও চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। ​বক্তারা তার বিরুদ্ধে গুরুতর রাজনৈতিক ও ব্যক্তিগত অভিযোগ এনে বলেন বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়ন আওয়ামী লীগ সরকারের আমলে নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী সাবেক এসপি মাহাবুদের পক্ষে তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক প্রচারণা ও চাটুকারিতায় লিপ্ত ছিলেন। ​ এছাড়া তিনি নিজে বাদী হয়ে উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় একাধিক নিরীহ ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছিলেন। ​ একজন দলকানা ও বিতর্কিত ব্যক্তিকে শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ দেওয়ায় প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। ​ বক্তারা সাফ জানিয়ে দেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বিতর্কিত ও রাজনৈতিক সুবিধাভোগী ব্যক্তির স্থান হতে পারে না। তারা অবিলম্বে এই বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তানজির ইসলাম খান কণির পদ বাতিলের জোর দাবি জানান। একইসাথে, একজন সৎ, যোগ্য, শিক্ষানুরাগী ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রতি আকুল আহ্বান জানান। ​ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, শার্শা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আতিয়ার রহমান, প্রভাষক সালাউদ্দীন, সাংবাদিক মীর ফারুক হাসান,মোখলেস হোসেন, স্থানীয় ব্যবসায়ী লতিফুল, তানভীর, মনোয়ার হোসেন সাকিব ও আল আমিন প্রমুখ। ​ উল্লেখ্য, গত ১২ আগস্ট যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহা: এনামুল কবীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তানজির ইসলাম খান কণিকে বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকেই স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভের আগুন জ্বলছিল, যা আজকের মানববন্ধনের মাধ্যমে রাজপথে ফেটে পড়ে।
আরও খবর