জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আদমদীঘিতে জাল টাকার নোটসহ একজন গ্রেফতার ধর্মপাশায় পুলিশের ওপর হামলার মামলায় সাংবাদিক গ্রেপ্তার শ্রীমঙ্গলে মৃত মুরগি বিক্রি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে দোকান মালিকের সংবাদ সম্মেলন ঘুষের অভিযোগে ফিংড়ী ভূমি অফিসে তোলপাড় জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল এক দশকে তিন হাজারের বেশি তালের আঁটি রোপণ, সবুজ সড়ক গড়ার উদ্যোগ দুর্বারের ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা

শ্রীমঙ্গলে মৃত মুরগি বিক্রি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে দোকান মালিকের সংবাদ সম্মেলন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে অবস্থিত ‘ফ্যামিলি বাজার’ দোকানে মৃত মুরগি বিক্রি এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা প্রদানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং অপপ্রচার’ দাবি করে শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাসুমুর রশিদ মাসুম। 

অপরদিকে, অভিযোগকারী রোমানা আক্তার শিফার বিষয়টিকে সচেতন নাগরিক হিসেবে জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষার পদক্ষেপ হিসেবে তিনি উল্লেখ করেছেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রায় ২৫ বছর ধরে ব্যবসায় যুক্ত থাকার কথা উল্লেখ করে মাসুমুর রশিদ মাসুম বলেন, নতুন বাজারে তার মালিকানাধীন ‘ফ্যামিলি বাজার’ প্রতিষ্ঠানে ব্রয়লার, কক, ডিম ও প্রক্রিয়াজাত মাংস বিক্রি করা হয়। দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ক্ষণœ করতে কিছু ব্যবসায়িক প্রতিদ্বন্ধী অপপ্রচার চালাচ্ছ।  

সংবাদ সম্মেলনে  মাসুমুর রশিদ মাসুম বলেন, গত ২১ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে কোনো বিষয়বস্তু উল্লেখ না করে তাকে কার্যালয়ে হাজির হওয়ার জন্য একটি নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন প্রতিনিধি অধিদপ্তরের কার্যালয়ে গেলে সেখানে রোমানা আক্তার শিপা নামের এক নারীর ধারণ করা একটি ভিডিও দেখানো হয় বলে জানান তিনি। মাসুমুর রশিদের দাবি, ওই ভিডিওতে দিনের বেলায় ওই নারী তাদের প্রতিষ্ঠানে এসে কর্মচারীদের কাছে মৃত মুরগি আছে কি না জানতে চায় এবং ১২০ টাকায় তিনটি মৃত মুরগি কেনার প্রস্তাব দিতে দেখা যায়। 

এরপর গত ১৩ আগস্ট মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৃত মুরগি বিক্রির অভিযোগে ফ্যামেলি বাজারকে ২০ হাজার টাকা জরিমানা করে। দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি জরিমানার টাকা পরিশোধ করেছেন। একইসঙ্গে ব্যবসায়ী পক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যেন সংগৃহীত মৃত মুরগি কোনো অসাধু ব্যক্তি হোটেল বা রেস্তোরাঁয় বিক্রি করতে না পারে।  

তবে তার অভিযোগ, ওই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগকারী হিসেবে উল্লেখ করা রোমানা আক্তার শিপাসহ কয়েকজন তার বক্তব্য না নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একতরফাভাবে তার প্রতিষ্ঠান সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। 

তিনি আরও অভিযোগ করেন, অভিযোগকারী রোমানা আক্তার শিপা পূর্বে দোকানে এসে সাংবাদিকতার পরিচয় দিয়ে দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন এবং দাম কম না রাখায় দেখে নেওয়ার প্রচ্ছন্ন হুমকি দেন। পরবর্তীতে তার ফেসবুক প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ও আর্থিক ক্ষতি করা হয়েছে। 

মৃত মুরগির ব্যাখ্যায় তিনি বলেন, অতিরিক্ত গরম বা বৈরী আবহাওয়ার কারণে কখনো কখনো দু-একটি মুরগি মারা গেলে তা বিক্রিযোগ্য মুরগি থেকে আলাদা করে রাখা হয়। গৃহপালিত কুকুরের খাদ্য বা চিড়িয়াখানার পশুর খাবারের জন্য কর্মচারীরা এগুলো স্বল্পমূল্যে বিক্রি করে, যা মূল প্রতিষ্ঠানের ব্যবসার অংশ নয়। 

ব্যবসায়ীর তোলা এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত রোমানা আক্তার শিপা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একজন সাধারণ ক্রেতা হিসেবে দোকানে গিয়ে তিনি মরা মুরগি কেনাবেচার সত্যতা পান। প্রথমে কর্মচারীরা ৩টি মরা মুরগির দাম ২৫০ টাকা দাবি করে। পরবর্তীতে মোবাইলের ভিডিও ক্যামেরা চালু করে পুনরায় প্রবেশ করে ১২০ টাকায় কেনার প্রস্তাব  দিলে কর্মচারীরা জানায় মরা মুরগিগুলো ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। 

সাংবাদিক পরিচয় দিয়ে হুমকি দেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করে রোমানা আক্তার শিফা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে তিনি এই ধারণকৃত ভিডিও ফুটেজসহ সরাসরি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জমাদেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে অধিদপ্তর দোকানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে। 

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মাসুমুর রশিদ সঠিক তথ্য যাচাই না করে মনগড়া ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

Tag
আরও খবর
deshchitro-6a8195f72d4ad-160826045031.webp
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

১ ঘন্টা ২৫ মিনিট আগে