জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল এক দশকে তিন হাজারের বেশি তালের আঁটি রোপণ, সবুজ সড়ক গড়ার উদ্যোগ দুর্বারের ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা

কমিটি

রংপুরের পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার পারুল ইউনিয়নের সৈয়দপুর কেরামতিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এ কমিটি ঘোষণা করা হয়।

জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি শাকিউল আলম নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— সভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা ও কোষাধ্যক্ষ আল আমিন।

সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিজনাথ চন্দ্র, ফারুক হোসেন, আমজাদ হোসেন, আজিজার রহমান, আকতারা বেগম, লাইজু বেগম, মর্জিনা বেগম ও রেশমা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনজুর আলম, সদস্য নুরে আলম সিদ্দিকী, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক রেহেনা পারভিন, পারুল ইউনিয়ন বিএনপির সহসভাপতি সালেহ আহমেদ বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নতুন কমিটি সমিতির কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি পানি ব্যবস্থাপনা ও সদস্যদের স্বার্থে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও খবর