লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা

আক্কেলপুরে চাকুরী দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেফতার-৩

জয়পুরহাটের আক্কেলপুরে চাকুরী দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে আক্কেলপুর  কলেজ বাজার এলাকা থেকে ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূল হোতা আক্কেলপুর পৌর সদরের মৃধাপাড়া(স্কুলপাড়া) এলাকার বজলুর রশিদ মৃধার ছেলে রায়হানুল হক মৃধা(৪২), চক্রের সদস্য কেশবপুর গ্রামের লুৎফর মন্ডলের ছেলে জুয়েল হোসেন (৩৭) ও নজরুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন(৩৮) কে গ্রেফতার করা হয়। 

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত রায়হানুল হক মৃধা ৫ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা যারা ২০১৪ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতারণামূলক কর্মকান্ডে জড়িত। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে বা কখনও কখনও জাল নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। তিনি নিজেকে সাংবাদিক হিসেবেও পরিচয় দেন। তিনি প্রার্থীদের আশ্বস্ত করেন যে ঢাকা সেনানিবাসের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে তার দৃঢ় সম্পর্ক রয়েছে। 

গ্রেফতারকৃত সক্রের সদস্য জুয়েল এবং ফিরোজ অনেক প্রার্থীর কাছ থেকে টাকা আদায় করে মূলহোতা রায়হানকে দেন। ২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে ৭.৫ লাখ টাকা নেয় এবং জাল নিয়োগপত্র দেয়। পরে সৈনিক পদে যোগ দিতে যাওয়ার সময় ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। 

পরে ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করলে একটি অভিযানিক দল কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্যান্য নথিসহ তাকে আটক করে ধৃত আসামীগণের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আরও খবর