ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু পীরগাছায় নোবেল স্কুলের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ লালপুরে এসএসসির ফলাফল ৪৪.৭৬%, শতভাগ ফেল ২ মাদ্রাসায়,এমপিও ভুক্তির আশাবাদী পানসি পাড়া দাখিল মাদ্রাসা নাগেশ্বরীতে ইউএনও’র সাথে অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান সাপাহারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদে দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফল বিপর্যয়: পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ বেনাপোলে বিদেশি পিস্তল গুলিসহ ৪ মামলার আসামি আটক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ কচুয়ার ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ‎খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি আশি-নব্বইয়ের দশক, সহজ জীবনের সেই সোনালি দিনগুলো শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা আমি ক্ষমতায় থাকতে ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না: নেতানিয়াহু রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল ভোট দিতে পারবেন কিনা, জানালেন শিশির মনির সালমান শাহ হত্যা মামলা গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে আদমদীঘিতে মোবাইল ফোন কিনে না দেয়ায় বিষপানের তরুনের মৃত্যু ‎অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত


শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ ''আদিবাসী ধাত্রীদের সম্মান,জীবন ও সুস্থতা সুরক্ষা" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রবিবার (৯আগষ্ট) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্প এলাকায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


 জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি শেষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদিবাসী মুন্ডা কমিউনিটির প্রধান(মোড়ল) নীলকান্ত মুন্ডা।  


 প্রধান অতিথি বক্তব্যে বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বিশেষভাবে নারী ও প্রতিবন্ধী  ব্যক্তি, আদিবাসীদের উন্নয়নে সচেতনতা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


কৌশল্য মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো। অপু চৌকিদারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলা মুন্ডা ও স্থানীয় আদিবাসীবৃন্দ।   


সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী এখনও নানা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার। তাদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


 স্থানীয় আদিবাসী নারী, পুরুষ ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে  অনুষ্ঠানে আদিবাসীদের অধিকার ও পরিচয় রক্ষার বার্তা তুলে ধরা হয়  যা স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে নতুন আশার সঞ্চার করে।


ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবসের র‍্যালি ।  



Tag
আরও খবর