সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকা জিতল

​মাত্র ২০ টাকার একটি লটারির টিকিট কিনে এক রাতেই লাখপতীর তালিকায় নাম লিখিয়ে ভাগ্যবদলের সাক্ষী হলেন এক সাধারণ কৃষক। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের কৃষক হানিফ মিয়া লটারিতে প্রথম পুরস্কার হিসেবে পেয়ে গেছেন নগদ ৩০ লাখ টাকা।


 কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন হানিফ মিয়া। সম্প্রতি কৌতূহলবশত মাত্র ২০ টাকা মূল্যের একটি লটারির টিকিট ক্রয় করেন তিনি। লটারির ফল প্রকাশের পর দেখা যায়, প্রথম পুরস্কারের বিজয়ী নম্বরটি মিলে গেছে তাঁর টিকিটের সঙ্গে—যার পুরস্কার মূল্য ৩০ লাখ টাকা।

​২০ টাকার টিকেটে এক লহমায় এত বড় অঙ্কের টাকা জেতার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্য ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই অভাবনীয় জয়ের খবর পেয়ে আশপাশের মানুষ ও প্রতিবেশীরা তাকে এক নজর দেখতে এবং অভিনন্দন জানাতে তার বাড়িতে ভিড় জমাচ্ছেন।


​এ বিষয়ে কৃষক হানিফ মিয়া উচ্ছ্বাস প্রকাশ করে জানান, কোনো দিন ভাবেননি এত টাকার মালিক হবেন। এই টাকা দিয়ে তিনি তাঁর পরিবারের অভাব দূর করার পাশাপাশি কৃষিকাজ সম্প্রসারণ ও ভবিষ্যতের সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজে লাগাতে চান।

Tag
আরও খবর