রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি নির্মাণাধীন জামে মসজিদে কাজ করতে গিয়ে বিদ্যুতের স্পর্শে গুরুতর আহত হয়েছেন দুই নির্মাণশ্রমিক। কয়েক মুহূর্তের মধ্যেই কর্মব্যস্ত পরিবেশ বদলে যায় উৎকণ্ঠা আর কান্নার আবহে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চুনোতি পাড়া জামে মসজিদের নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

আহত দুই শ্রমিক হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছৈন্নোমার ঘোনা এলাকার শহিদুল ইসলামের ছেলে ইয়াসিন আরাফাত ইমন এবং একই এলাকার কামাল উদ্দিনের ছেলে হামিদুর রহমান।

স্থানীয়দের ভাষ্য, মসজিদের নতুন ভবনের ছাদে সেন্টারিংয়ের কাজ চলছিল। এ সময় কাজের একপর্যায়ে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ইমন ও হামিদুর গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মিল্লাত-উন-নাহার আইরিন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। জীবিকার তাগিদে কাজ করতে এসে দুই শ্রমিকের এমন মর্মান্তিক পরিণতিতে তাদের স্বজনদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে উৎকণ্ঠার ছায়া। সকলেই তাদের দ্রুত সুস্থতা কামনা করছেন।

আরও খবর