আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মো: সালাহউদ্দিন খান চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান আশাশুনিতে দেশের প্রথম ওয়েব সাইটের আন্ত:সংযোগ ও মনিটরিং সিস্টেম বাস্তবায়ন কালাই প্রেসক্লাবের সভাপতি এ্যাড. ডলার, সহ-সভাপতি মিজানুর ও সম্পাদক পাভেল ‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ নাগেশ্বরীতে তিন হোটেলে অভিযান অতঃপর জরিমানা মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা"

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান, বালুভর্তি ট্রাক, বালু ও অন্যান্য মালামাল জব্দ এবং মামলা দায়ের

প্রশাসনের সাফল্য, অভিযানকে ইতিবাচক দেখছেন পরিবেশবিদ ও সচেতনমহল


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে শনিবার (১ আগস্ট) বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রাধানগর, ভুরভুরিয়া ছড়া ও সাইটুলা (হেকিম মিয়াল লেবু বাগান) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। 

অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।

অভিযানে সাইটুলা এলাকায হেকিম মিয়ার নিয়ন্ত্রণাধীন লেবু বাগান সংলগ্ন ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি একটি ডায়ানা  ট্রাকসক (ঢাকা মেট্রো-ড; ১২-৭১৮২) বালু উত্তোলনের সাথে জড়িত বেশ কিছু মালামাল জব্দ করা হয়। জব্দকৃত বালুর পরিমাণ আনুমানিক ৩০০ ঘনফুট। এসময় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে ট্রাক, বালু ও মালামাল জব্দ তালিকায় লিপিবদ্ধ করা হয়। একইসঙ্গে এ ঘটনায় মূল অপরাধীদের গ্রেফতার ও সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত হেকিম মিয়া (৫৫)-সহ আরো কয়েকজনকে আসামী করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং  ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। (এফ আই আর নং-৩; জি আর নং- ২০২৬। 

স্থানীয়দের ররাতে উপজেলা প্রশাসন জানায়, আশিদ্রোণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত সাইটুলা এলাকায় লেবু বাগানের আড়ালে শহরের জালালিয়া রোডের মৃত ইছরাইল মিয়ার ছেলে মোঃ হেকিম মিয়া (৫৫) কর্তৃক এক বালু সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। অভিযানকালে গেট বন্ধ করে লেবু ব্যবসায়ের আড়ালে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিষয়ে সত্যতা পাওয়া যায়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, সাইটুলা, রাধানগর এবং ভুরভুরিয়া ছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রায় ৫ ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে সাইটুলা হেকিম মিয়ার লেবু বাগানে ট্রাকভর্তি সদ্যতোলা প্রায় ৩০০ ঘনফুট বালু পাওয়া গেছে।  তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় এবং  ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে না পাওয়ায় কাউকে দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। কিন্তু জনস্বার্থে এবং ভবিষ্যতে একই ধরনের অপরাধ পুনরাবৃত্তি রোধে তাৎক্ষণিকভাবে হেকিম মিয়ার নিয়ন্ত্রণাধীন সমগ্র এলাকা ঘুরে দেখা হয় এবং সেখান থেকে বালু ভর্তি ট্রাক ও অন্যান্য মালামাল জব্দ করে হেকিম মিয়াকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আশা করা হচ্ছে মূল অপরাধীদের গ্রেফতারপূর্বক আদালতের মাধ্যমে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই সমাজ থেকে এ ধরনের অপরাধ দূর হবে এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হবে। 

ইউএনও আরও বলেন, একই দিন অপর দুটি অভিযানে রাধানগর ও ভুরভুরিয়া ছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে স্থানীয় জনতাসহ ছড়াসমূহ পরিদর্শন করা হয় এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার জন্য আহবান জানানা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসন জানিয়েছে, জব্দকৃত বালু ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী পরবর্তী নিলাম বা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

এদিকে গত শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে উত্তোলিত উত্তোলিত আনুমানিক আট হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি মেশিন ও প্রায় ১ হাজার ফুট পাইপ উদ্ধার জব্দ করা হয়েছে। একইসঙ্গে জনস্বার্থে স্থানীয় জনগণের সহায়তায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত প্রায় ১ হাজার ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে তা বিনষ্ট করা হয়।

অন্যদিকে শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের টানা অভিযানকে বড় সাফল্য হিসেবে দেখছেন স্থানীয়রা। গত দুই দিনে আট হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ, মামলা, মোবাইল কোর্ট, অভিযান ও বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ বাস্তবায়নে প্রশাসনের কার্যক্রমে আশাবাদি পরিবেশবিদ ও সচেতনমহল। প্রকৃতি ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় এ ধরণের কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি উপজেলাবাসীর।


Tag
আরও খবর

6a703ea25d3ea-030826010922.webp
৫ আগস্ট ছুটি নেই যাদের

৩ ঘন্টা ৫৮ মিনিট আগে