অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরতলীর মুসলিমবাগ এলাকাবাসীর উদ্যোগে মধ্যমুসলিমবাগ এলাকায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদ, মোঃ চিনু মিয়া, আব্দুর রউপ, শাহেদ মিয়া,  মাহবুবুল আলম বাশার, রমজান মিয়া, আব্দুল বারিক রানা, রনি মিয়া, কাওছার মিয়া, আব্দুল মতিন, শামিম প্রমুখ।

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর বহুমাত্রিক সামাজিক ক্ষতি নিয়ে আলোচনা করেন। তারা মাদক সেবন, বিক্রি ও এর বিস্তারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদক ব্যবসার মাধ্যমে অল্প সময়ে বিপুল অর্থ উপার্জনের আশায় একটি শ্রেণি এতে জড়িয়ে পড়ছে। অন্যদিকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হচ্ছে অসংখ্য পরিবার ও তরুণ প্রজন্মকে। মাদকের কারণে সামাজিক অবক্ষয়, অপরাধপ্রবণতা ও পারিবারিক অশান্তি বাড়ছে।

তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এর পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা গড়ে তুলতে হবে।

সভায় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ০ মিনিট আগে