রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

সার্টিফিকেট নয়, মানুষের প্রতি ভালোবাসাই প্রকৃত নেতৃত্বের অলংকার'—অ্যাডভোকেট জসিম উদ্দিন


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম 

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে গ্রামবাংলার সাধারণ মানুষ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নেতৃত্বের গুণাবলি নিয়ে একটি দীর্ঘ  পোস্ট 

দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, "সার্টিফিকেট আর প্রকৃত জ্ঞান এক নয়; সাধারণ মানুষের সুখ-দুঃখ ও হৃদয়ের ভাষা বুঝতে উচ্চ ডিগ্রির চেয়ে মাটির কাছাকাছি থাকা মন ও সহমর্মিতা বেশি প্রয়োজন।"

তার লেখায় তিনি উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন; তিনি গ্রামের মানুষের সুখ-দুঃখের সাথী, বিপদের বন্ধু ও অভিভাবক। তাই একজন জনপ্রতিনিধির ক্ষেত্রে শুধু উচ্চশিক্ষা বা বড় ডিগ্রির চেয়ে মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা এবং নেতৃত্বের মানবিক গুণাবলিই বেশি গুরুত্বপূর্ণ।

অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, অতীতে অনেক চেয়ারম্যান ছিলেন, যাদের উচ্চশিক্ষার সনদ না থাকলেও সাধারণ মানুষের প্রতি তাদের ছিল গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ। তারা কৃষক, শ্রমিক, রিকশাচালকসহ গ্রামের সাধারণ মানুষের না বলা কষ্টও সহজেই বুঝতে পারতেন এবং তাদের পাশে দাঁড়াতেন।

তিনি আরও লেখেন, গ্রামবাংলার বিচার-শালিসে শুধু আইনের ধারা জানা যথেষ্ট নয়; সুবিচারের জন্য প্রয়োজন বিবেক, প্রজ্ঞা এবং মানবিকতা। একজন অভিজ্ঞ ও মাটির মানুষের সঙ্গে মিশে থাকা ব্যক্তি অনেক সময় মানুষের মন বুঝে এমনভাবে বিরোধ মীমাংসা করতে পারেন, যা শুধু বইয়ের জ্ঞান দিয়ে সম্ভব নয়।

স্ট্যাটাসে তিনি বলেন, নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলা। সাধারণ মানুষ এমন নেতাকেই ভালোবাসে, যিনি তাদের ভাষায় কথা বলেন, তাদের সুখে-দুঃখে পাশে থাকেন এবং তাদের অনুভূতি উপলব্ধি করতে পারেন।

সবশেষে অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, "সার্টিফিকেট দিয়ে মানুষের মন মাপা যায় না। উচ্চ শিক্ষা বা বড় সার্টিফিকেট নয়, মানুষের প্রতি নিখাদ ভালোবাসা, মাটির প্রতি টান এবং মানুষের সঙ্গে মনের মেলবন্ধনই প্রকৃত নেতৃত্বের আসল অলংকার।"


Tag
আরও খবর