মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

প্রণোদনার বীজ বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহে বাধা, সাংবাদিককে হামলার হুমকি

রাইস মিলে প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে স্তুপ করে রাখা বীজের বস্তা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ফুলতলা এলাকার ‘জামালের কলঘরে’ কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি প্রণোদনার বীজ বিতরণ না করে, চালের সঙ্গে বদলে নিয়ে বিক্রির প্রস্তুতি চলছে—এমন অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে গিয়ে বাঁধার মুখে পড়েছেন সাংবাদিক মো. আয়ুব মিয়াজী।


সোর্সের মাধমে অভিযোগ উঠেছে, নতুন বীজের বস্তা ভেতরে ও পুরোনো বীজের বস্তা সামনে রেখে রাইস মিলে প্রক্রিয়াজাত করছিল একটি অসাধু চক্র। তথ্য সংগ্রহের সময় স্থানীয় যুবদল নেতা জাহাঙ্গীর, আবছার ও জয়নালসহ অনেকেই তাকে তথ্য সংগ্রহে বাধা দেন। ছবির প্রথম সারিতে ৩ বস্তার নিচে চিহ্নিত অংশে লাল রঙে প্যাকিং তারিখ ‘২৬ সালের’ লেখাটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। 


ঘটনাটি ঘটে গত ৩০ জুলাই সন্ধ্যার দিকে। বিষয়টি জানার পরপরই একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনকে তা জানানোর চেষ্টা করে ব্যর্থ হন সাংবাদিক। একপর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমাকে জানানো হলে তিনি জানান, এটি ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ারবহির্ভূত বিষয়; তাই বিষয়টি কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসাইনকে জানাতে হবে। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে ঘটনাস্থলে যায় ভ্রাম্যমাণ আদালতের টিম। তবে ততক্ষণে সব আলামত গায়েব করে ফেলে চক্রটি। ঘটনাস্থলে কোনো আলামত পাওয়া যায়নি বলে রাতে জানান ইউএনও মো. আবদুর রহমান। 



এর আগে তথ্য সংগ্রহের সময়ে অভিযুক্তরা পেশাগত কাজে বাধা দেওয়ার পাশাপাশি সাংবাদিক আয়ুব মিয়াজীকে একাধিকবার মারধর করার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা পূর্বের অভিযোগ ও মামলাগুলোতে ন্যায়বিচার না পাওয়ায়, থানায় পুনরায় অভিযোগ দিয়ে হয়রানি ও অসহযোগিতার শিকার হতে চাননি বলে জানান।



ঘটনাটিকে সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে প্রত্যক্ষ বাধা ও ভয়ভীতি প্রদর্শনের শামিল হিসেবে উল্লেখ করা হয়েছে। সরকারি প্রণোদনার বীজ বিতরণে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিকের ওপর হামলার চেষ্টা ও হুমকির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানানো হয়েছে। 



এ বিষয়ে চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আপ্রু মারমা বলেন, “ভিডিও ও ছবিতে দেখা গেছে বিজটি ‘ব্রি ধান-৮৭’ জাতের, যা বিএডিসি ডিলারের গত বছরের বীজ। অন্যদিকে কৃষি বিভাগের চলতি বীজ সহায়তা প্রোগ্রামে বিতরণের জন্য নির্ধারিত জাত হলো ‘বিআর-২২’ ও ‘বিআর-২৩’।” তাই এ বিষয়ে বিএডিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

Tag
আরও খবর