রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্য, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে : মাওলানা বিলাল


যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : মজলিস নেতৃবৃন্দ


জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার রাত ৯টায় ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্ট অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মধ্যপাচ্য ও আফ্রিকা জোন পরিচালক মাওলানা আহমদ বিলাল। 

শ্রীমঙ্গল উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আয়েত আলীর সভাপতিত্ব ও সেক্রেটারি মাওলানা কাজী শিহাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সংগঠনের মক্কা মহানগরী সেক্রেটারি হাফিজ মামুনুর রশিদ মক্কী, শ্রমিক মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা এম এ রহিম নোমানী, ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হকখেলাফত মজলিসের মৌলভীবাজার ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ। 

সভায় আরও বক্তব্য দেন, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, শ্রীমঙ্গল পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আজিজুর রহমান আমিনী, ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজ, সেক্রেটারি সাদিকুর রহমান, শ্রীমঙ্গল পৌর যুব মজলিস সভাপতি মাহমুদুল হাসান নাঈম, ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি মুস্তাফিজুর রহমান প্রমুখ।

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্য, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহবান জানিয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আহমদ বিলাল বলেন, চব্বিশের গণআন্দোলন ছিল একটি বিপ্লব। এর সুত্রপাত ঘটেছিল ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার দিন। বিপ্লবের পূর্ণতায় পেয়েছে চব্বিশের ৫ আগস্ট এর গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে।যার ফলে এ সংসদ গঠিত হয়েছে, সরকার গঠিত হয়েছে। আজকের সংসদে জুলাই বিপ্লব, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। যতদিন না জুলাই সনদ বাস্তবায়ন হবে, গণভোটের রায় বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমরা নতুন বাংলাদেশের স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবো না। আমাদের সেই স্বাধীনতা পেতে হলে, ধরে রাখতে হলে ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়তে হলে, জুলাই সনদ বাস্তবায়নে আবার নেমে পড়তে হবে। আর কোনো নতুন ফ্যাসিস্টকে এই দেশে আমরা স্থান দেব না।

খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে জুলাই সনদ করা হয়। এরপর গণভোট হলে প্রায় ৭০ ভাগ মানুষ হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নে সরকার টালবাহানা শুরু করছ। জুলাই শহীদদের সঙ্গে বেইমানির জন্য প্রয়োজনে আরেকটি আন্দোলন গড়ে তুলব আমরা। যেকোনো মূল্যে আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। 

মক্কা মহানগরী সেক্রেটারি মামনুর রশিদ মক্কী বলেন, জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা থেকে শুরু করে সব ত্যাগের মূল্য দিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার চাটুকারিতা করে গণভোটের রায় বাস্তবায়ন করছে না। ।গণভোটের রায় বাস্তবায়ন করে শহীদ ও জুলাইয়ের প্রতি সরকারের যে কমিটমেন্ট সেটি প্রমাণ করতে হবে।  যারা নতুন বাংলাদেশর স্বপ্ন দেখেন তাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। 

মৌলভীবাজার জেলা যুব মজলিস সভাপতি মো. এহসানুল হক বলেন, জুলাই বিপ্লব কোনো সাধারণ আন্দোলন নয়, বরং এটি ছিল সামগ্রিক পরিবর্তনের ডাক এবং বৈষম্যের বিরুদ্ধে একটি প্রতিবাদ। তরুণ প্রজন্ম শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। জুলাই বিপ্লবের শহীদদের যদি সম্মান করতে চাই- তাহলে আমাদের জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে হবে।

অনুষ্ঠানের শেষে জুলাই শহীদ, আহত জুলাই যোদ্ধাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

আলোচনা সভা ও দোয়ায় বিভিন্ন খেলাফত মজলিস, ইসলামী যুব মজলিস, ইসলামী ছাত্র মজলিস এবং ইসলামি শ্রমিক মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।


Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে