অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল লাখাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে একাদিক মৃত্যু, এলাকায় নানা গুন্জন। পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ অভয়নগরের পুড়াখালী–রঙ্গার হাট সড়কের বড় গর্তে চরম ঝুঁকিতে জনসাধারণ আদমদীঘিতে ইয়াবাসহ আটক দুই ব্যক্তির জেল-জরিমানা বেগমগঞ্জে ১৫ কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ ও খাল খননের কাজের উদ্বোধন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন ৫ আগস্টের গণসমাবেশ সফল করতে চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা দিনাজপুরে ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার পবিপ্রবিতে এইচআর ক্লাবের উদ্যোগে ‘বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার লালপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক, সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নিহত স্থানীয়দের বাধা উপেক্ষা করে গলাচিপায় বৃষ্টির মধ্যেই রাস্তার আরসিসি ঢালাই

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে পারিবারিক কলহের জেরে খুশি বেগম (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তাহের কাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খুশি বেগম ওই এলাকার বাসিন্দা এবং খালেক মোল্লার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে শাশুড়ির সঙ্গে অভিমান করে খুশি বেগম নিজ বসতঘরের আড়ার সঙ্গে ব্যবহৃত একটি ওড়না দিয়ে গলায় ফাঁস নেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, "প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।" পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর