অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা শাখার দায়িত্বশীল সভা বুধবার (২৯ জুলাই) বেলা ৩টায় মৌলভীবাজার শাহ মোস্তফা রোডস্থ জেলা যুব মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সৈয়দ আতহার জাকওয়ান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এম খসরু, সহসভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দিন, জেলা অর্থ সম্পাদক আহমেদ রেজা, জেলা প্রচার সম্পাদক নুহ বিন হোসাইন, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জেলা অফিস সম্পাদক তালহা আহমদ চৌধুরী, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, জেলা সহ-অর্থ সম্পাদক মুজাম্মিল হোসাইন প্রমুখ।

সভায় পবিত্র কুরআন তেলাওয়াত, দারসুল কুরআন, জেলা  শাখার রিপোর্ট পেশ ও পর্যালোচনা, আগামী মাসের পরিকল্পা গ্রহণ ও পরামর্শগ্রহণ, দাওয়াতী ক্যাম্পেইন, পাঠচক্র, প্রশিক্ষণ সভা, দাওয়াতী সমাবেশ, যুব সমাবেশ সংক্রান্ত আলোচনা ও গণঅভুত্থ্যান দিবস পালনসহ বিবিধ অ্যাজেন্ডা অন্তর্ভুক্ত ছিল।

এর আগে জেলা শাখার মাসিক নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায়, জেলা ও সাংগঠনিক শাখাসমুহকে আরও গতিশীল ও কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে ছয় উপজেলা ও দুইটি সাংগঠনিক থানা শাখায় তত্ত্বাবধায়ক মনোনীত করা হয়। 

মনোনীত দায়িত্বশীলরা হলেন, সার্বিক তত্ত্বাবধায়ক মো. এহসানুল হক, কুলাউড়া ও বড়লেখা উপজেলা তত্ত্বাবধায়ক মুহাম্মদ খায়রুল ইসলাম, মৌলভীবাজার শহর শাখা তত্ত্বাবধায়ক সৈয়দ আতহার জাকওয়ান, শ্রীমঙ্গল উপজেলা তত্ত্বাবধায়ক সিহাব উদ্দিন, শমসেরনগর সাংগঠনিক থানা শাখ তত্ত্বাবধায়ক নুরুল ইসলাম, রাজনগর উপজেলা তত্ত্বাবধায়ক নুহ বিন হোসাইন এবং মৌলভীবাজার সদর উপজেলা তত্ত্বাবধায়ক তালহা চৌধুরী।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৪ ঘন্টা ৫৯ মিনিট আগে