হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন


বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


আজ ২৯ জুলাই ২০২৬, বুধবার বিকাল ৫:০ টায় উপজেলা ভূমি অফিসের বিপরীতে, থানা রোডে অবস্থিত নতুন অস্থায়ী কার্যালয়ে ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।


বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায়


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ডা. মো. আব্দুস সালাম  

মাননীয় সংসদ সদস্য, ০৪ ঠাকুরগাঁও-০২ আসন ও ড্যাবের সাবেক মহাসচিব। 


গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন: অধ্যাপক ডা. হাসিনা আফরোজ  মাননীয় সংসদ সদস্যের সহধর্মীনি। 

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে স্থানীয় সাংবাদিকরা এখন থেকে আরও পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে জনগণের পাশে থেকে কাজ করতে পারবেন। 


বক্তারা দ্রুত প্রেসক্লাবের জন্য স্থায়ী কার্যালয় নির্মাণে সরকার ও জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সাথে সাংবাদিকদের ঐক্য, ন্যায়নিষ্ঠতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান। 


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "সাংবাদিকরাই জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে আপনারা সমাজের অসংগতি তুলে ধরবেন - এটাই জাতির প্রত্যাশা।"


শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag
আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৫ ঘন্টা ১৫ মিনিট আগে