যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার

গ্রেফতারকৃত মোহাম্মদ জিয়ারুল ইসলাম হৃদয় ও মো. শিপন শেখ

গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার



 রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে  আন্তঃজেলা অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে।

বুধবার (২৯ জুলাই ) বিকেল ৩টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গত ২২ জুলাই ক্ষতিকর বা নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করে হাসান বেপারি নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায় চক্রের সদস্যরা । 

 এ সময় দূবৃত্তরা চালক হাসানকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অজ্ঞান অবস্থায় ফেলে যায়।

এ ঘটনায় ২৬ জুলাই গোয়ালন্দ ঘাট থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। 

মামলার পর রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আসামিদের গ্রেফতার ও অটোরিকশাটি উদ্ধারে তৎপর হয়ে ওঠে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা মোড় এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতার হন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হিজলাকর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জিয়ারুল ইসলাম হৃদয় (২৩) এবং একই উপজেলার কান্দাবাড়ী গ্রামের বাসিন্দা মো. শিপন শেখ (২৮)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই আসামি অটোরিকশা ছিনিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। 

দুই আসামি আরো বলেছে, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। চক্রটি চালকদের পানীয় বা বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে অজ্ঞান করার পর তাদের অটোরিকশা ও ইজিবাইক ছিনিয়ে নিত।


গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। 




আরও খবর